মাধবপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

মাধবপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

  • সোমবার, ৪ আগস্ট, ২০২৫

Manual1 Ad Code

মাধবপুর (হবিগঞ্জ ) প্রতিনিধি :: 

Manual3 Ad Code

হবিগঞ্জের মাধবপুরে টাইফয়েড কনজুগেড ভ্যাক্সিন (টিসিভি) টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়ন উপলক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (০৪ আগষ্ট) মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান জাহাঙ্গীর সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম।

Manual7 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ কর্মকর্তা ডা: মিঠুন সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সহিদ উল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম জাকিরুল হাসান, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা নারায়ণ চন্দ্র দেব, একাডেমিক সুপারভাইজার মাধ্যমিক শিক্ষা রোকসানা পারভিন, শিক্ষক মো: মিজানুর রহমান, সমাজসেবক এম নবীর হোসেন প্রমুখ।

বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন,বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন -২০২৫ এর মুল প্রবন্ধ উপস্থাপন করেন সভায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান জাহাঙ্গীর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান জাহাঙ্গীর টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন -২০২৫ এর মুলপ্রবন্ধ উপস্থাপন করেন আগামী ১লা সেপ্টেম্বর থেকে দেশব্যাপী টাইফয়েড রোগের টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মাধবপুর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ক্যাম্পেইন চলবে।

Manual1 Ad Code

তিনি বলেন টিকাদান কর্মসূচিতে ৯ মাস বয়স থেকে ১৫ বছরের সকল ছেলে মেয়েরা এই টিকা নিতে পারবে। এ জন্য এই বিষয়ে এখন থেকে সচেতনতা সৃষ্টি করতে ও টিকাদান সম্পর্কে কোন প্রকার গুজবে যেন কার্ণপাত না করা হয়, সে বিষয়ে সকলকে সজাগ থাকার আহবান জানান তিনি।

Manual6 Ad Code

এদিকে টিকাদান কর্মসূচি সফল করতে উপজেলার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষকবৃন্দ, আলেম সমাজ, সুশীল সমাজসহ গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চাওয়া হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!