ওসমানীনগরে ৩ ছিনতাইকারী আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

ওসমানীনগরে ৩ ছিনতাইকারী আটক

  • রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

Manual5 Ad Code

ওসমানীনগর (সিলেট) সিলেট ::

Manual6 Ad Code

সিলেটের ওসমানীনগরে শাহ জাহান(২৬), মিজান মিয়া (৩৫) ও বেলাইত হোসেন রাজু (২৫) নামের ৩ ছিনতাইকারীকে আটক করা হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাদিপুর সেতু উত্তরপার হতে বিশেষ অভিযান পরিচালনা করে ওসমানীনগর থানা পুলিশ তিন ছিনতাইকারীদের আটক করে। এ সময় তাদের নিকট থেকে একটি সিএনজি অটোরিকশা, ৫টিমোবাইল ফোন ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি বাটযুক্ত চাকু উদ্ধার করে পুলিশ।

আটককৃত শাহ জাহান মোগলাবাজার থানার শরিষপুর (সিলামখালপার) এলাকার রফিক মিয়ার ছেলে, মিজান মিয়া সুনামগঞ্জের ছাতক উপজেলার মাছুখালি গ্রামের মৃত কামাম মিয়ার ছেলে এবং বেলাইত হোসেন রাজু সিলেটের মোগলাবাজার থানার গঙ্গাপুর গ্রামের ফাইজুল ইসলামের ছেলে।

আটককৃতদের বিরুদ্ধে গতকাল শনিবার ওসমানীনগর থানায় একটি (মামলা নং-০৪) দায়ের করা হয়েছে। আটককৃত তিনজনকে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Manual1 Ad Code

ওসমানীনগর থানার ওসি (তদন্ত) এসএম মাহমুদুল হাসান রিপন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকৃত তিন ছিনতাইকারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।##

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!