কমলগঞ্জে ভূঁইয়া সমাজ উন্নয়ন পরিষদের মনু-ধলই ভ্যালি কমিটি গঠন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কমলগঞ্জে ভূঁইয়া সমাজ উন্নয়ন পরিষদের মনু-ধলই ভ্যালি কমিটি গঠন

  • রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: 

Manual7 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ ভুঁইয়া সমাজ উন্নয়ন পরিষদ আয়োজিত মনু-ধলই ভ্যালির পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। রোববার দুপুরে পদ্মছড়া চা বাগানে মনু-ধলই ভ্যালি ভূঁইয়া সমাজ আয়োজিত আলোচনা সভা শেষে কমিটি গঠিত হয়েছে।

পদ্মছড়া চা বাগানের রতন ভূঁইয়া মাহাত্ব এর সভাপতিত্বে এবং মিলন ভূঁইয়া ও কানাই ভূঁইয়ার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূঁইয়া সমাজ উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অনিরুদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহসভাপতি দিবস ভূঁইয়া, জুড়ি ভ্যালি ভূঁইয়া সমাজের সভাপতি অনুরোধ ভূঁইয়া কাপনা পাহাড়, কমলগঞ্জের মনুÑধলই ভ্যালি কমিটির সভাপতি কমলা শংকর ভূঁইয়া।

Manual2 Ad Code

আলোচনা সভা শেষে কমলা সংকর ভূঁইয়াকে সভাপতি, বাসুদেব ভূঁইয়াকে সহসভাপতি ও সুভাষ ভূঁইয়াকে সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট ভূঁইয়া সমাজ উন্নয়ন পরিষদ মনু-ধলই ভ্যালি কমিটি গঠন করা হয়।

Manual7 Ad Code

এ সময় সভায় বক্তারা বলেন, মাদক ও বৈষম্যমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সেই লক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশ ভূঁইয়া সমাজ উন্নয়ন পরিষদ।

Manual4 Ad Code

উল্লেখ্য, ভূঁইয়া সমাজ উন্নয়ন পরিষদ হলো একটি বাঙালি সম্প্রদায় ভিত্তিক সংগঠন। যারা বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার চা বাগানগুলোতে বসবাসকারী ভূঁইয়া সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন এবং তাদের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় কাজ করে। এই সংগঠনটি ভূঁইয়া সম্প্রদায়ের শিক্ষা, খাদ্য, বাসস্থান ও চিকিৎসা সেবা নিশ্চিত করা সহ সমাজে তাদের অবস্থান ও অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!