কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাতের চেষ্টা : ২ জন গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাতের চেষ্টা : ২ জন গ্রেফতার

  • মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
প্রতিকী ছবি

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual5 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকায় একটি ট্রাকভর্তি ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় আত্মসাৎ হওয়া ময়দার ৪০০ ব্যাগ ও ট্রাক জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- সিলেট জেলার জালালাবাদ থানার চানপুর গ্রামের আক্তার আলী (৪৩) এবং কুলাউড়া উপজেলার কাউকাপন গ্রামের রেজুয়ান হোসেন মান্না (২৫)।

থানা সুত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর ঢাকা মেট্রো-ট ১২-৩৪২৬ নম্বরের একটি ট্রাক নারায়ণগঞ্জের রূপগঞ্জস্থ শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিঃ থেকে ৪০০ ব্যাগ (২০,০০০ কেজি) পুষ্টি ময়দা নিয়ে সিলেটের কালিঘাটের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু ট্রাক চালক তার সহযোগীদের সাথে নিয়ে এই ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ করার পরিকল্পনা করে। পূর্বপরিকল্পনা অনুযায়ী তারা গন্তব্য সিলেট না গিয়ে গত ৭ সেপ্টেম্বর রাত ১০টা ১৫ মিনিটে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বাগান রোডের কাজী বেকারীতে ময়দার বস্তাগুলো আনলোড করে।

Manual6 Ad Code

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ওবায়দুর রহমান জানান, গাড়ির চালক ও তার সহযোগীরা বস্তাগুলো আনলোড করে বেকারি মালিকের কাছে টাকা চায়। বেকারি মালিক চালান ছাড়া টাকা পরিশোধ করতে রাজি না হওয়ায় ট্রাক ড্রাইভার জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে তাদেরকে আটকিয়ে মারধর করছে মর্মে মিথ্যা অভিযোগ জানায়। ৯৯৯ এ কল এর প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রকৃত ঘটনা জানতে পারে।

পরবর্তীতে শমসেরনগর পুলিশ ফাঁড়ির টিম কুলাউড়া থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে কটারকোনা এলাকা থেকে ২ জনকে গ্রেফতার করে।

Manual2 Ad Code

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোঃ মাহফুজুল কবির জানান, আটক আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মালামাল আত্মসাৎ করে বিক্রির উদ্দেশ্যে আনলোড করার বিষয়টি স্বীকার করেছে। উদ্ধারকৃত ময়দার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!