কমলগঞ্জে ৬ শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কমলগঞ্জে ৬ শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান

  • মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

Manual3 Ad Code
কমলগঞ্জ( মৌলভীবাজার) প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীনাথপুর গ্রামে মবশ্বির আলী চৌধুরী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ও মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিনামূল্যে চক্ষু রোগীদের চিকিৎসা দেওয়া হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০পর্যন্ত ৬ শতাধিক রোগীকে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এ সময় ৬০ জন বাছাই করা ছানিপড়া রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া প্রায় ৬ শতাধিক জন রোগীকে বিনামূল্যে চশমা ও ঔষধ দেওয়া হয়।
মবশ্বির আলী চৌধুরী কল্যাণ ট্রাস্টের সহ সভাপতি ও মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য শামসুজ্জামান চৌধুরী রাহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর, মবশ্বির আলী চৌধুরী কল্যান ট্রাষ্ট ও মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী নুরুজ্জামান চৌধুরী রাসেল, কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গবেষক ও ট্রাস্টের সদস্য সচিব আহমদ সিরাজ, সহকারী প্রধান শিক্ষক মো. মশিউর রহমান চৌধুরীসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক। এসময় চিকিৎসা সেবায় দায়িত্ব পালন করেন মৌলভীবাজার চক্ষু হাসপাতালের ইমরান আহমদ, রুহুল আমীন, আব্দুল হান্নান প্রমুখ।
মবশ্বির আলী চৌধুরী কল্যান ট্রাষ্ট ও মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী নুরুজ্জামান চৌধুরী রাসেল বলেন “বিদ্যালয় শুরুর পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুলড্রেসসহ বিভিন্ন উপকরণের ব্যায় বহন করছি, সাথে চিকিৎসা সেবা। যা আগামীতেও অব্যাহত থাকবে।”#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!