কমলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও উপহার প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কমলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও উপহার প্রদান

  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual1 Ad Code

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের লক্ষীপুর সার্বজনীন পূজামন্ডপে গুণীজন সংবর্ধনা ও উপহার প্রদান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মহাঅষ্টমী তিথিতে সকাল সাড়ে ১১টায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর।

Manual3 Ad Code

লক্ষীপুর পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক পিন্টু দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ও ২নং পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, ইউপি সদস্য এম, এ, মোহিত, আলাল মিয়া, উপদেষ্টা প্রমোদ রঞ্জন দেবনাথ, ডা: পরেশ চন্দ্র দেবনাথ। অনষ্ঠানে শুরুতে গীতা পাঠ করেন পরিমল দেবনাথ।

Manual8 Ad Code

অনুষ্ঠানে সকল অতিথিবৃন্দ ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয় এবং সংবর্ধিত ১১ জন গুণী ব্যক্তিকে ক্রেস্ট, উত্তরীয় ও উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর বলেন, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এ ধরণের একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান সত্যিই প্রশংসনীয় উদ্যোগে। লক্ষ্মীপুর সার্বজনীন পূজা মন্ডপ এ ধরনের অনুষ্ঠান করায় অন্য মন্ডপের জন্য অনুকরণীয়। তিনি লক্ষীপুর সার্বজনীন পূজামন্ডপের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে আর্থিক অনুদানের ঘোষনা দেন।

অনুষ্ঠানে এসময় মন্ডপের ভক্তবৃন্দসহ এলাকায় গণ্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!