কুলাউড়া ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক পদে তানিমের পদত্যাগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

কুলাউড়া ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক পদে তানিমের পদত্যাগ

  • শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

Manual3 Ad Code
এইবেলা স্পোর্টস ::
কুলাউড়া ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন রফি আহমদ তানিম। তিনি তার ফেইসবুক একাউন্টে নিজের পদত্যাগ প্রসঙ্গে ঘোষণা দেন। এক আবেগঘন স্ট্যাস্টাসে তিনি লিখেন-
কুলাউড়ার সকল ক্রিকেটার ও ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি রইলো আমার বুক ভরা ভালোবাসা,আমি রফি আহমদ তানিম ,কুলাউড়ার ক্রিকেটারদের প্রত্যেক্য ভোটে ২০১২ সালের ২৩ শে জুন নির্বাচনের মধ্যে দিয়ে সি পি এ’র সাধারণ সম্পাদক পদে দায়িত্ব প্রাপ্ত হই। আমি সি পি এ’র দায়িত্ব পাওয়ার পর থেকে আজ অব্দি নিষ্ঠার সাথে ক্রিকেট এবং ক্রিকেটারদের উন্নয়নে কাজ করার চেষ্টা করেছি,কখনো দায়িত্বে অবহেলা করিনি, কিন্তু বর্তমানে আমার ব্যাক্তিগত বিভিন্ন কারনে সি পি এ’র দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভবপর নয়।তাই আমি স্বজ্ঞানে সি পি এ’র সাধারণ সম্পাদকের পদ হতে অব্যাহতি নিলাম….।
সি পি এ’র দ্বায়িত্ব পালন করার সময় যারা আমাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগীতা করেছেন,তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি,যদি সি পি এ’তে দ্বায়িত্বকালীন সময়ে কারও মনে সামান্যটুকু কষ্ট দিয়ে থাকি,তাহলে আমি আপনাদের নিকট ক্ষমাপ্রার্থী।
পরিশেষে একটি কথাই বলে রাখছি ইনশাআল্লাহ ক্রিকেট এবং ক্রিকেটারদের উন্নয়নে আমার হাত সবসময় প্রসারিত থাকবে।
সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
ভালো থাকুন,নিরাপদে থাকুন।
আল্লাহ হাফেজ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!