বিএনপির কাছে আলী আব্বাসের জন্য কুলাউড়া আসন চাইলো জাপা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : প্রধান আসামি গ্রেপ্তার কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ আত্রাইয়ে গলায় ফাঁ+স দিয়ে যুবকের আ_ত্ম_হ_ত্যা জুড়ীতে এক নারীর দায়ের কোপে প্রবাসীর স্ত্রীর পা বিচ্ছিন্ন সড়ক দূর্ঘটনায় জুড়ীর ১ জনের মৃত্যু, গুরুতর আহত ৩ বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের কার্যকরী কমিটি গঠন কমলগঞ্জে কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন আত্রাইয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুলাউড়া সরকারি কলেজের প্রবাসী অ্যালামনাইদের সাথে শুভেচ্ছা বিনিময় ​ তদন্ত কর্মকর্তার রহস্যজনক চার্জশীট- বড়লেখা ভূমি অফিসের খতিয়ান জালিয়াতি মামলার সব আসামি বাদ!

বিএনপির কাছে আলী আব্বাসের জন্য কুলাউড়া আসন চাইলো জাপা

  • সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাস খান।

Manual4 Ad Code

এইবেলা ডেস্ক :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন বিএনপির কাছে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন সহ ২১টি আসন চেয়ে বিএনপির কাছে তালিকা দিয়েছে ১২ দলীয় জোট। জাতীয় পার্টি  (জাফর) কুলাউড়ায় (মৌলভীবাজার-২) সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খানকে জোটের প্রার্থী চেয়েছে।

Manual7 Ad Code

তবে মিত্ররা অনেক আসন চাইলেও বিএনপি তা দিতে পারবে না। কারণ এবার বিএনপির নিজেদের প্রার্থী অনেক। মিত্ররা বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত আসন চাইলে নাও পেতে পারেন। আসন ভাগাভাগি নিয়ে মিত্রদের সঙ্গে বিএনপির মতবিরোধ হওয়ারও আশঙ্কা দেখছেন কেউ কেউ।

পিরোজপুর-১ আসন থেকে মনোনয়ন চান জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। লক্ষ্মীপুর-১ আসন থেকে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, কিশোরগঞ্জ-৫ আসনে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবীব লিংকন (কুষ্টিয়া-১),

Manual8 Ad Code

নওয়াব আলী আব্বাস খান (মৌলভীবাজার-২), কাজী মো. নাহিদ (কুমিল্লা-১১), সেলিম মাস্টার (ব্রাহ্মণবাড়িয়া-৪), জমিয়তে উলামায়ে ইসলামের মহিউদ্দিন ইকরাম (কুমিল্লা-৬), রশিদ বিন ওয়াক্কাস (যশোর-৫), সৈয়দ তালহা আলম (সুনামগঞ্জ-৩), ন্যাশনাল লেবার পার্টির লায়ন ফারুক রহমান (বরগুনা-২),

কল্যাণ পার্টির (একাংশ) সামসুউদ্দিন পারভেজ (নোয়াখালী-৫), বাংলাদেশ এলডিপির তমিজউদ্দিন টিটু (ঢাকা-৫), এমএ বাশার (ময়মনসিংহ-৮), ইসলামী ঐক্যজোটের অ্যাডভোকেট আবদুর রকিব (সিলেট-৬), অ্যাডভোকেট আবুল কাশেম (ঢাকা-১২), আমিনুল ইসলাম (পিরোজপুর-২), হাফেজ রশিদ আহমাদ, (সুনামগঞ্জ-১), মাওলানা শেখ শরিফ উদ্দীন খাঁ (সিলেট-৪) রয়েছেন।

Manual1 Ad Code

মিত্রদের কয়টি আসন ছাড় দেবে বিএনপি তা চলতি মাসেই জানা যাবে। যাদের ছাড় দেবে তাদের বিএনপির হাইকমান্ড থেকে ‘সবুজ সংকেত’ দেওয়া হবে। পরবর্তী সময়ে নির্বাচনের তফশিল ঘোষণার পর প্রার্থী মনোনয়নের যথাযথ প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!