ওসমানীনগর লন্ডন ফার্মেসী ও কনসালটেন্সি সেন্টারের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

ওসমানীনগর লন্ডন ফার্মেসী ও কনসালটেন্সি সেন্টারের উদ্বোধন

  • রবিবার, ২৪ মে, ২০২৬

Manual8 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::

Manual2 Ad Code

সিলেটের ওসমানীনগর উপজেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র গোয়ালাবাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে লন্ডন ফার্মেসী ও কনসালটেন্সি সেন্টার। (২৪ মে) রোববার দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম উদ্বোধন করা হয়।

Manual7 Ad Code

লন্ডন প্রবাসী শানুর মিয়া, মো. বাদল মিয়া, মো. জামাল চৌধুরী, আকিকুর রহমান, শাহজাহান আলম ও জুতু মিয়ার যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি এলাকার মানুষের আধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করবে
বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, গোয়ালাবাজারসহ আশপাশের এলাকার মানুষ দীর্ঘদিন ধরে মানসম্মত স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহের ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। লন্ডন ফার্মেসী ও কনসালটেন্সি সেন্টার চালুর মাধ্যমে সাধারণ মানুষ সহজে সঠিক চিকিৎসা পরামর্শ ও মানসম্পন্ন ওষুধ পাবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Manual7 Ad Code

বক্তারা আরও বলেন, মানবসেবার মনোভাব নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছে। ভবিষ্যতে এটি এলাকার মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে উঠবে বলেও তারা মন্তব্য করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন তাজপুর ইউনিয়নের উত্তর মজলিসপুর জামে মসজিদের ইমাম হাফিজ কামাল হোসেন। তিনি প্রতিষ্ঠানের সার্বিক সফলতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন ডাক্তার মুহিবুর রহমান মুহিব, লন্ডন ফার্মেসীর পরিচালক সাহেল মিয়া, সমাজসেবী মখন মিয়া, ফয়ছল আহমদ, আরিয়ান আহমদ, সায়েম আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!