মৌলভীবাজারে দুর্নীতি দমন কমিশনের দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকৃতির সেগুন গাছ পাচার  কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত 

মৌলভীবাজারে দুর্নীতি দমন কমিশনের দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা

  • বুধবার, ২০ মে, ২০২৬

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual1 Ad Code

মৌলভীবাজার সাইফুর রহমান অডিটোরিয়ামে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জের উদ্যোগে বুধবার দিনব্যাপি ‘দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সৈয়দ মোহাম্মদ মহসিন।

রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন, দুর্নীতি দমন কমিশনের হবিগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ শোয়ায়েব হোসেন, হবিগঞ্জের উপ-সহকারী পরিচালক মো. কামরুজ্জামান। প্রশিক্ষকরা দুর্নীতি দমন কমিশন ২০০৪, বিধিমালা ২০০৭ এর বিভিন্ন কার্যক্রম ও তথ্য অধিকার আইন ২০০৯ আইন এবং তথ্য প্রযুক্তির ব্যবহার, সর্বস্তরে দুর্নীতি প্রতিরোধ ও তরুণ সমাজের মধ্যে দুর্নীতিবিরোধী উত্তম চর্চার বিকাশে স্কুল কর্তৃপক্ষ ও প্রশাসনের ভুমিকা সম্পর্কে বিশদ আলোচনা করেন।

Manual2 Ad Code

অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন ও দুদক আইন নিয়ে বিস্তর আলোচনা করেন দুর্নীতি দমন কমিশন হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. এরশাদ মিয়া।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় মৌলভীবাজার জেলার ৭ উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

Manual3 Ad Code

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর ফয়েজ আহমেদের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণের সভায় বক্তব্য দেন দুর্নীতি প্রতিরোধ কমিটি কুলাউড়া উপজেলা সভাপতি মো. আব্দুল মতিন, বড়লেখা উপজেলা সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, জুড়ী উপজেলা সভাপতি মো. তাজুল ইসলাম তারা মিয়া, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি প্রফেসর রফি আহমদ চৌধুরী, রাজনগর উপজেলা সভাপতি ডা. একে জিল্লুল হক, সাধারণ সম্পাদক শংকর দুলাল দেব, কমলগঞ্জ উপজেলা সভাপতি আব্দুল হান্নান চিনু প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!