কমলগঞ্জে আন্তঃজেলা কাপ ক্রিকেট টূর্নামেন্ট উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

কমলগঞ্জে আন্তঃজেলা কাপ ক্রিকেট টূর্নামেন্ট উদ্বোধন

  • বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
উদ্বোধণীর আগমূহুর্তে দু’দলের খেলোয়াড় ও অফিশিয়ালরা।

Manual6 Ad Code

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশের প্রথমবারের মতো ১৫টি জেলা নিয়ে রেমিট্যান্স যোদ্ধা আন্তঃজেলা কাপ টেপ টেনিস ক্রিকেট টূর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার শমশেরনগর চা বাগান মাঠে ক্রিকেট পরিবার, শমশেরনগর এর আয়োজনে এই টূর্নামেন্টের শুভ সুচনা হয়।

Manual5 Ad Code

রেমিট্যান্স যোদ্ধা আন্তঃজেলা কাপ টেপ টেনিস ক্রিকেট টূর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শিবলী আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব গোলাম রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার কোয়াব এর সভাপতি ও ক্রীড়া সংগঠক হাসান আহমেদ জাবেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি শ্রীমঙ্গল শাখার ব্যাবস্থাপক সালাহ উদ্দিন আহমেদ, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমিন মিল্টন, শমশেরনগর ইউনিয়ন পরিষদের সদস্য রায়হান ফারুক, ইজ্জাদুর রহমান, সমাজসেবক আহমেদুর রহমান খোকন, কমলগঞ্জ কোয়াবের সভাপতি মো. মাহমুদ আলী, সমাজসেবক মোর্শেদুর রহমান, শিক্ষক আব্দুস সালাম, শমশেরনগর চা বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক শ্রীকান্ত কানু গোপাল, বাগান পঞ্চায়েত কমিটির সর্দার আব্দুল আহাদ প্রমুখ।

Manual6 Ad Code

বাংলাদেশের প্রথম বারের মতো দেশের ১৫ টি জেলা নিয়ে এই টূর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী খেলায় গাজীপুর জেলাকে ৯ রানে হারিয়ে সুনামগঞ্জ জেলা দল বিজয়ী হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!