সংবাদ সম্মেলন করে অভিযোগ-কুলাউড়ায় পরিবারসহ হয়রানী হামলার শিকার ব্যবসায়ী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

সংবাদ সম্মেলন করে অভিযোগ-কুলাউড়ায় পরিবারসহ হয়রানী হামলার শিকার ব্যবসায়ী

  • রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় পাওনা টাকার বিষয় নিয়ে পরিবারসহ এক ব্যবসায়ীকে হয়রানী ও হামলার অভিযোগ পাওয়া গেছে। রোববার (৩০ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন ব্যবসায়ী জুবায়ের আহমদ রুহেল।
দেশ এডুকেশন এন্ড দেশ ইন্টারন্যাশনাল কুলাউড়া ব্রাঞ্চের সত্বাধিকারী জুবায়ের আহমদ রুহেল জানান, তার প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসে যাওয়ার জন্য সাইদুল ইসলাম পাবেল কাগজপত্র জমা করেন। এরজন্য পাবেল ৩ ধাপে ১ লাখ ২০ হাজার টাকাও জমা দিয়েছেন। প্রায় ১০ মাস অতিবাহিত হওয়ার পরে কাজ না হওয়ায় টাকা ফেরত নেওয়ার জন্য পাবেলকে বলেন রুহেল। কিন্তু পাবেল টাকা না নিয়ে আবারও চেষ্টা করার জন্য রুহেলকে বলেন। এরপরও চেষ্টা করে কাজ না হওয়ায় গত ৩০ অক্টোবর পাবেলের একাউন্টে ৫০ হাজার টাকা ফেরত দেন রুহেল। বাকি ৭০ হাজার টাকা ফেরত দেওয়ার জন্য ১০-১২ দিনের সময় নেন।
এরইমধ্যে পাবেলের কুপ্ররোচনায় শাহাদাৎ ও রুবেল মিলে ব্যবসায়ী রুহেলকে গালিগালাজ করতে শুরু করেন। সম্প্রতি রাতে স্ত্রীকে নিয়ে রিকশায় করে বাসায় ফিরছিলেন রুহেল। এসময় কুলাউড়া আউটার সিগন্যাল (ভূমি অফিস রোড) এলাকায় রুহেলের রিকশা আটকিয়ে স্ত্রীর সামনে তাকে চোর-বাটপার গালাগালি শুরু করেন। তখন রুহেল বলেন তোমার সাথে তো আমার কোন লেনদেন নেই, তাহলে তুমি কেন আমাকে হয়রানী করছো। একথা বলায় রুহেলের উপর হামলা করতে এগিয়ে আসেন শাহাদাৎ। আশপাশের লোকজন এসে রুহেল ও তার স্ত্রীকে রক্ষা করেন। চলে যাওয়ার সময় শাহাদৎ চিৎকার করে বলেন, তাকে যেখানে পাবে মারধর করবে। এই ঘটনায় পরিবারসহ নিরাপত্তাহীনতায় ভোগছেন ব্যবসায়ী জুবায়ের রুহেল। রুহেলের স্ত্রীও ভয়ে বাসা ছেড়ে বাপের বাড়িতে চলে গেছেন। প্রশাসনসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের সুদৃষ্টি কামনা করেছেন রুহেল। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!