তারেক রহমানের আগমনে সিলেট ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা জোরদার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ জাতীয় স্বার্থ ও গবেষণাভিত্তিক কূটনীতিই পররাষ্ট্রনীতির মুল ভিত্তি হতে হবে -জহরত এমপি ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ!

তারেক রহমানের আগমনে সিলেট ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা জোরদার

  • বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
সংগৃহীত ছবি

Manual2 Ad Code

Manual3 Ad Code

সিলেট প্রতিবেদক ::

Manual5 Ad Code

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আজ দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি প্রথম সিলেটের মাটিতে অবতরণ করবে। তবে তিনি বিমান থেকে নামবেন না বা কোনো দরিয় নেতামর্কীদের সাথে দেখা বা কোনো সাক্ষাৎ করবেন না।

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষ্যে ওসমানী বিমানবন্দরসহ পুরো সিলেটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিমানবন্দরের আশপাশের সড়কগুলোতে বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফিরবেন তারেক রহমান। তাকে বহনকারী ফ্লাইটটি ওইদিন সকালে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করবে। এরপর এটি ঢাকায় রওয়ানা করবে।

Manual8 Ad Code

লন্ডন থেকে সরাসরি সিলেট আসলেও নিরাপত্তার স্বার্থে ওসমানী বিমানবন্দর থেকে নামবেন না তারেক রহমান। দলীয় নেতাকর্মীদেরও সিলেট বিমানবন্দর এলাকায় যেতে মানা করেছে বিএনপি।

তারেক রহমানের যাত্রাবিরতিতে সিলেট ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা জোরদার বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ইতোমধ্যে বিমানবন্দর এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হবে। তাছাড়া ওইদিন বিমানবন্দর এলাকায় কোনো জনসমাগমও করা যাবে না।

Manual6 Ad Code

সিলেট ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ বলেন, ‘বিমানবন্দর এলাকায় সবসময়ই নিরাপত্তা জোরদার থাকে। আন্তর্জাতিক ফ্লাইট অবতরণের আগে আমরা সবসময়ই সর্বোচ্চ সতর্ক থাকি। এবারও তার কমতি থাকবে না। পাশপাশি যে ধরণের নির্দেশনা আসবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে সিলেটের প্রত্যন্ত অঞ্চলের মানুষজনের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। তারেক রহমানকে বরণ করতে সিলেটেও প্রস্তুতি নেওয়া হচ্ছে। ফলে তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সিলেটের বিএনপি নেতাকর্মীরা এখন ঢাকামুখী। ঢাকায় বড় সমাগম করতে চান সিলেট বিএনপির শীর্ষ নেতারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews