সিলেট টাইটান্সে শেষ মুহূর্তে বড় চমক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

সিলেট টাইটান্সে শেষ মুহূর্তে বড় চমক

  • বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
সিলেট টাইটান্স লোগো। সংগৃহীত

Manual7 Ad Code

এইবেলা স্পোর্টস ::

Manual2 Ad Code

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৬ মৌসুম শুরু হতে আর ১দিন বাকী। শেষ মুহূর্তের প্রস্তুতিতে দলগুলো যখন ব্যস্ত তখনই বড় চমক দেখাল টাইটান্স। উদ্বোধনী ম্যাচের আগেই ফ্র্যাঞ্চাইজিটি দলে টেনেছে আফগানিস্তানের বিধ্বংসী ওপেনার হযরতউল্লাহ জাজাইকে—যিনি এক ইনিংসেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।

বুধবার (২৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জাজাইকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সিলেট ফ্র্যাঞ্চাইজি। টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে এই সংযোজন সিলেটে নতুন করে আত্মবিশ্বাস যোগাবে বলেই মনে করছে ক্রিকেট মহল।

Manual7 Ad Code

সাম্প্রতিক সময়ে ফর্ম খুব একটা অনুকূলে না থাকলেও টি-টোয়েন্টি ক্রিকেটে জাজাইয়ের পরিচিতি আলাদা করে দেওয়ার কিছু নেই। ২৭ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার সব মিলিয়ে ১৪২টি টি-টোয়েন্টি ম্যাচে ৩৪৬৪ রান করেছেন, স্ট্রাইক রেট ১৪০-এর বেশি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র ৬২ বলে ১৬২ রানের সেই বিধ্বংসী ইনিংস এখনও ক্রিকেটভক্তদের স্মৃতিতে টাটকা।

Manual7 Ad Code

২০২৪ সালের ডিসেম্বরের পর থেকে আফগানিস্তান জাতীয় দলের বাইরে থাকা জাজাইয়ের জন্য বিপিএল হতে পারে নতুন করে নিজেকে প্রমাণের বড় মঞ্চ। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ—সে লক্ষ্যে জাতীয় দলে ফেরার দৌড়ে এই লিগে পারফরম্যান্সই হতে পারে তার সবচেয়ে বড় হাতিয়ার।

জাজাইকে দলে নেওয়ার মধ্য দিয়ে সিলেটের বিদেশি শক্তি আরও সমৃদ্ধ হলো। এরই মধ্যে দলটিতে রয়েছেন মঈন আলি, মোহাম্মদ আমির, সাইম আইয়ুব, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও অ্যারন জোন্সের মতো অভিজ্ঞ ও তারকা ক্রিকেটাররা। দেশি ক্রিকেটারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, পারভেজ হোসেন, আফিফ হোসেন ও এবাদত হোসেনের উপস্থিতিও দলটিকে ভারসাম্য এনে দিয়েছে।

Manual4 Ad Code

আগামী ২৬ ডিসেম্বর রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল অভিযান শুরু করবে সিলেট টাইটান্স। শুরুর আগেই জাজাইকে দলে টেনে তারা স্পষ্ট বার্তাই দিল—এবারের বিপিএলে শুধু অংশ নিতে নয়, লড়তে এসেছে শিরোপার জন্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!