জুড়ীতে আ.লীগ নেতার বিএনপিতে যোগদান! প্রতিবাদে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

জুড়ীতে আ.লীগ নেতার বিএনপিতে যোগদান! প্রতিবাদে মানববন্ধন

  • বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

Manual2 Ad Code

এইবেলা রিপোর্ট::

জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ও সাবেক আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বারের বিএনপিতে যোগদানের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনা-সমালোচনা চলছে। মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি ও সহযোগী সংগঠনের ক্ষুব্দ নেতাকর্মীরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন।

জানা গেছে সোমবার (৫ জানুয়ারী) রাতে ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বার স্থানীয় কয়েক বিএনপি নেতার হাতে ফুল দিয়ে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যোগদানের বিষয়টি ছড়িয়ে পড়লে নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। ফ্যাসিস্টদের অন্যতম সহযোগিকে বিএনপিতে স্থান দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার (৬ জানুয়ারী) সন্ধ্যায় ৮নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অহিদ খাঁ, ওয়ার্ড বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, প্রচার সম্পাদক ফিরোজ আহমদ, জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার সৈনিক মৌলভীবাজার জেলা যুগ্ম আহ্বায়ক বুরহান উদ্দিন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জুড়ী উপজেলা যুগ্ম আহ্বায়ক মকদ্দছ আলী, যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমদ, ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল বশির।

Manual4 Ad Code

সভায় এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল সদস্য মো. হাবিবুর রহমান, উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির, জাতীয়তাবাদী জিয়ার সৈনিক দল জুড়ী উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. জনি, ছাত্রদল নেতা জাবেদ আহমদ, সাইফুল ইসলাম প্রমূখ।

Manual5 Ad Code

বক্তারা বলেন, আব্দুল জব্বার আওয়ামী লীগের একজন ফ্যাসিস্ট নেতা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন অনেক নেতাকর্মীকে মামলা দিয়ে হয়রানী করেছে। এই ফ্যাসিস্টকে গুটি কয়েক বিএনপির কর্মী তাকে দলের কর্মী হিসেবে গ্রহণ করেছেন। পুলিশ তাকে গ্রেফতারের জন্য খুঁজছে। গ্রেফতার থেকে বাঁচতে কয়েকজন কর্মীকে ম্যানেজ করে সে বিএনপিতে নাম লেখাতে চাচ্ছে। বিএনপি কখনোই তাকে মেনে নেবে না।

Manual7 Ad Code

ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বারের বিএনপিতে যোগদানের বিষয়ে জুড়ী উপজেলা বিএনপির সভাপতি হাজী মাছুম রেজা জানান, বিষয়টি উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপির কারো জানা নেই। জেলা বিএনপিকে বিষয়টি জানিয়েছেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!