মৌলভীবাজারে মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে জামায়াত প্রার্থীর বাড়ি ঘেরাও – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষকের অবসর গ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠান নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ভাঙচুর ছাতকে পার্কিং করা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২ রৌমারীতে গরুর নিলামের ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ  বড়লেখায় ইউপি সদস্য সোনামের শপথ গ্রহণে নেই কোনো আইনি বাধা- আইনি লড়াইয়েই মেয়াদ পার! কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ ছাতকে সরকারি সেবায় চাঁদা দাবির প্রতিবাদের জের: সাংবাদিকের ওপর হামলা ও অপপ্রচারের অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে পাইপগান উদ্ধার: মামলা দায়ের

মৌলভীবাজারে মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে জামায়াত প্রার্থীর বাড়ি ঘেরাও

  • মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

Manual4 Ad Code
মৌলভীবাজার প্রতিনিধি ::
মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মান্নানের বাড়ি ঘেরাও করে রেখেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল থেকে রাজনগর উপজেলার দত্তগ্রাম গ্রামে তার নিজ বাড়ি ঘিরে অবস্থান নেয় বিক্ষুব্ধ লোকজন।
স্থানীয় সূত্র জানায়, এবারের নির্বাচন পরিবর্তনের প্রত্যাশা নিয়ে জামায়াত প্রার্থী আব্দুল মান্নান দিন-রাত মাঠে সক্রিয়ভাবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। তবে জোটগত সিদ্ধান্তে তার প্রার্থিতা প্রত্যাহারের সম্ভাবনার খবরে ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী।
এ বিষয়ে মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামির আলী বলেন, এবারের নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনে জনগণ একটি পরিবর্তন চেয়েছিলো। সেই প্রত্যাশা থেকেই আমাদের প্রার্থী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছিলেন। কিন্তু জোটের কারণে প্রার্থী বাদ দেওয়ার সিদ্ধান্ত এসেছে। আমরা দলীয় সিদ্ধান্তের বাইরে যাবো না।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!