সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের

  • বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

Manual4 Ad Code
এইবেলা, কুলাউড়া ::

জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি দিয়েছিলেন। পরিবারের স্বপ্ন পূরণের জন্য প্রতিদিনের মতো কাজেও বের হয়েছিলেন। কিন্তু আর ফেরা হলো না মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার প্রবাসী মো. রুবেল আহমদের।

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বুধবার (৪ মার্চ) রাতে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি কুলাউড়া ইউনিয়নের নাজিরের চক এলাকার মৃত মো. রইছ আলীর একমাত্র ছেলে।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম। তিনি রুবেলের পরিবারের বরাতে জানান, রুবেল দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন।

Manual2 Ad Code

বুধবার কাজে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে পথে সৌদি আরবের নাজরান ইয়াদামা আজিজিয়া সড়কে দুর্ঘটনার শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রুবেল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।##

 

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!