ঈদের ছুটিতে মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকের ঢল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বড়লেখায় ডাবল মার্ডার মামলা : পলাতক ৩ আসামী গ্রেফতার কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা 

ঈদের ছুটিতে মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকের ঢল

  • মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

ঈদের টানা ছুটিতে ঈদ আনন্দ উপভোগে প্রকৃতিকন্যা মৌলভীবাজারের বড়লেখার মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকের ঢল নামে। ইকোপার্কের ইজারাদার, স্থানীয় ব্যবসায়ি, মাধবকুণ্ডে দায়িত্বরত বনবিভাগ ও পর্যটন পুলিশের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ি ঈদের দিন থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত ২৫—৩০ হাজার পর্যটকের সমাগম ঘটেছে মাধবকুণ্ডে। সংশ্লিষ্টদের দাবি এবার কোনো ভোগান্তি ছাড়াই প্রকৃতি ও বিনোদন প্রেমীরা নির্বিঘ্নে মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্কে ঈদ আনন্দ উপভোগ করে বাড়ি ফিরেছেন। হুইহোল্লড় আর আনন্দ—উছ¦াসে ভরে ওঠে মাধবকুণ্ড এলাকা।

Manual7 Ad Code

মঙ্গলবার বিকেলে সরেজমিনে মাধবকুণ্ড জলপ্রপাত এলাকায় গিয়ে দেখা গেছে, ইকোপার্কের প্রধান ফটক থেকে জলপ্রপাত পর্যন্ত অভ্যন্তরীণ রাস্তাটি পর্যটকে পরিপূর্ণ। কেউ মুল জলপ্রপাত স্থলে যাচ্ছেন, আবার কেউ জলপ্রপাতের ওপরের ঝর্না থেকে গড়িয়ে পানি পড়ার অপরূপ দৃশ্য ও বিশাল পাথর, পাহাড়ি সবুজ গাছপালা আর চা বাগানের সৌন্দর্য উপভোগ করে ফিরছেন। কথা বলে জানা যায়, পর্যটকদের বেশিরভাগই দূর—দূরান্তের। রোববার ও সোমবার চাকুরিজীবিদের সংখ্যা বেশি থাকলেও মঙ্গলবারের অধিকাংশ পর্যটকই শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ি ও প্রবাসী। নারী ও শিশু পর্যটকের উপস্থিতি লক্ষনীয়। পর্যটন সংশ্লিষ্টরা জানান, ঈদের দিনসহ গত তিন দিনে ঈদের আনন্দ উপভোগ করতে অন্তত ৩০ হাজার পর্যটকের সমাগম ঘটেছে মাধবকুণ্ডে।

Manual3 Ad Code

মাধবকুণ্ড ইকোপার্কের প্রধান ফটক ও অভ্যন্তরীণ রাস্তায় আগত পর্যটকের নিরাপত্তায় নিয়োজিত বনবিভাগের বিট কর্মকর্তা সোহেল রানা ও পর্যটন পুলিশের এএসআই ওবায়দুর রহমান জানান, ঈদের আগেই মাধবকুণ্ড জলপ্রপাত এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং পর্যটকের নিরাপত্তা নিশ্চিতে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, পর্যটন পুলিশ ও বনবিভাগের যৌথ উদ্যোগে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। সেই লক্ষ্যে মাধবকুণ্ড এলাকায় সার্বক্ষণিক তৎপরতা ও নজরদারির কারণে কোনো ভোগান্তি, হয়রানি ও দুর্ভোগ ছাড়াই পর্যটকরা নির্বিঘ্নে আনন্দ উপভোগ করে যাচ্ছেন।

থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, বনবিভাগ ও পর্যটন পুলিশের সাথে সমন্বয় করে মাধবকুণ্ডে থানা পুলিশের নজরদারি থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!