কমলগঞ্জে পাহাড়ি জনপথে ট্রি ট্রেইল ম্যারাথন দৌড় অনুষ্ঠিত : অংশ নিলেন ৪ শ রানার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

কমলগঞ্জে পাহাড়ি জনপথে ট্রি ট্রেইল ম্যারাথন দৌড় অনুষ্ঠিত : অংশ নিলেন ৪ শ রানার

  • শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual3 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগান ও পাহাড়ি জনপথে ভেতর অনুষ্ঠিত হলো লম্বা দুরত্বের দৌড়বিদদের সংগঠন “টিম শমশেরনগর” এর উদ্যোগে শমশেরনগর ট্রি ট্রেইল ২৫ কি:মি:-২০২৬ প্রতিযোগীতা। এতে অংশ নিয়েছেন ৪ শত নারী ও পুরুষ রানার। দুটি ধাপে যথাক্রমে ২৫০ কিলোমিটার এবং ১০ কিলোমিটার দূরত্বে ট্রি ট্রেইল ম্যারাথনে অংশগ্রহনকারীরা উৎফুল্লতার সাথে দীর্ঘ পথ পাড়ি দেন।

Manual6 Ad Code

শমশেরনগর চা বাগান ফুটবল মাঠে শুক্রবার (২৭ মার্চ) ভোর ৫টায় জড়ো হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে রানার। ভোর ৬ টায় প্রথমে শুরু হয় ২৫ কিলোমিটার দূরত্বের ম্যারাথন দৌড়। পরে ৬.১০টায় দ্বিতীয় ম্যারাথন দৌড় শুরু হয় ১০ কিলোমিটার দূরত্বের। দুটি ধাপে ৪ শত রানার পৃথক তিনটি ট্রেইলে শমশেরনগর চা বাগান মাঠ থেকে শুরু করে দেওছড়া চা বাগান ও কানিহাটি চা বাগান হয়ে আবার শমশেরনগর চা বাগান মাঠে পৌছে শেষ করেন। এসময় অনেক অংশ গ্রহনকারী রানাররা তাদের অনুভুতি জানান। ভোর ৬টায় কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আউয়াল শমশেরনগর ট্রি ট্রেইল ২৫ কি:মি:-২০২৬ প্রতিযোগীতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান।

শমসের নগর ট্রি ট্রেইল ম্যারাথন এর ইভেন্ট ম্যানেজার আহমেদুর রহমান, ইভেন্ট কো-অর্ডিনেটর আব্দুল বাছিত ও রেস ডিরেক্টর মো: ফয়ছল আল কয়েছ চৌধুরী জানান, পৃথকভাবে ২টি ট্রেইলে সময় বেঁধে দেয়া হয় যথাক্রমে ৪ ঘন্টা ৩০ মিনিট ও ১১০ মিনিট। রানারদের অংশগ্রহনে অনুষ্ঠিতব্য ট্রি ট্রেইল ম্যারাথনে অংশ গ্রহনকারীদের নিরাপত্তা, স্বাস্থ্য সেবা দেখাশুনা সার্বিক বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়। চা বাগান ও পাহাড়র বেষ্টিত এলাকায় অনুষ্ঠিত এ আয়োজনের মাধ্যমে শমশেরনগরের ইতিহাস, ঐতিহ্য ও দর্শনীয় স্থান বাংলাদেশ তথা বিশ্বের মাঝে তুলে ধরা তাদের লক্ষ্য।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!