বড়লেখায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ৩৮৩০, প্রথম দিনে অনুপস্থিত ২৫ জন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

বড়লেখায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ৩৮৩০, প্রথম দিনে অনুপস্থিত ২৫ জন

  • মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual7 Ad Code

বড়লেখায় মঙ্গলবার অনুষ্ঠিত এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উপজেলার ৯টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী সংখ্যা ৩৮৩০ জন। এরমধ্যে এসএসসিতে ৩০৬৭ জন, দাখিলে ৬৫৯ জন ও এসএসসি ভোকেশনালে ১০৪ জন।

এসএসসি, দাখিল ও ভোকেশনালের প্রথম দিনের বাংলা প্রথম পত্র ও ক্বোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষায় ২৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেনি।

Manual8 Ad Code

পরীক্ষা চলাকালে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মো. তারেক ও সহকারি বিদ্যালয় পরিদর্শক জাহাঙ্গীর হোসেন। এছাড়াও ইউএনও মাহবুব আলম মাহবুব, জেলা প্রশাসনের নিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন।

Manual8 Ad Code

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম জানান, চলিত ২০২৬ সালের এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা কেন্দ্রগুলোর প্রতিটি কক্ষ সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়। মঙ্গলবার অনুষ্ঠিত প্রথম দিনের পরীক্ষায় কোনো ধরণের অনিয়ম লক্ষ্য করা যায়নি। নকলমুক্ত শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!