নবীগঞ্জ রবীন্দ্র গ্রন্থাগারে রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

নবীগঞ্জ রবীন্দ্র গ্রন্থাগারে রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন 

  • শনিবার, ৩০ মে, ২০২৬

Manual8 Ad Code
নবীগঞ্জ প্রতিনিধি:
 
 
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবাষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’-এ আজ সকালে (২৯ মে, শুক্রবার) নানান আয়োজনের মধ্য দিয়ে উদযাপন হয়। অনুষ্ঠানের শুরুতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে একমিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। 
গ্রন্থাগারের ক্রীড়া ও সাংস্কৃতিক ফোরামের সাবেক সহ-সভাপতি জনি দাশের সভাপতিত্বে ও পাঠক ফোরামের সাধারণ সম্পাদক জয় দাশের সঞ্চালনায় রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের বিভিন্ন বই থেকে পাঠ ও কবিতা আবৃত্তি করেন- পাঠক ফোরামের দপ্তর সম্পাদক ও গ্রন্থাগারিক রুদ্র কিশোর দাশ প্রান্ত, পাঠক ফোরামের সদস্য খোকন দাশ, প্রচার সম্পাদক দীপ দাশ, সদস্য সূর্য দাশ, শাওন দাশ, জিৎ দাশ, দীপ শেখর দাশ প্রমুখ। 
বক্তাগণ বলেন- বাংলা সাহিত্যের অবিসংবাদিত পুরুষ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর লেখনীর মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বের দরবারে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। রবীন্দ্রনাথ কেবল একজন কবি বা সাহিত্যিকই ছিলেন না, তিনি ছিলেন একাধারে দার্শনিক, সুরকার, চিত্রশিল্পী এবং মানবতাবাদী। তাঁর অমর সৃষ্টি ‘গীতাঞ্জলি’ বাংলা সাহিত্যকে এনে দিয়েছে প্রথম নোবেল পুরস্কারের গৌরব। 
বক্তাগণ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে বলেন- আমাদের জাতীয় জীবনে কাজী নজরুলের আদর্শ অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি সাম্যের গান গেয়েছেন, অসাম্প্রদায়িক চেতনার কথা বলেছেন এবং হিন্দু-মুসলমানের মিলনের সেতু বন্ধন রচনা করেছেন। যেখানেই অন্যায়, অবিচার আর কুসংস্কার, সেখানেই নজরুলের লেখনী হয়ে ওঠে প্রতিবাদের ভাষা। বর্তমান সময়েও তাঁর আদর্শকে ধারণ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!