সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ

  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬

Manual2 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি::

Manual5 Ad Code

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর এলাকায় নদীপথে চলাচলকারী বাল্কহেড ও কার্গোজাহাজ থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে ছাতক নৌ পু‌লিশ গোয়াইনঘাট থানা পুলিশ।

Manual2 Ad Code

শুক্রবার (১৯ জুন) সাকা‌লে  সালুটিকর ইউনিয়নের রানীগঞ্জ গ্রামসংলগ্ন সালুটিকর ব্রিজের নিচে সারি-গোয়াইন (চেঙ্গেরখাল) নদীতে পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন মামুন মিয়া (৪২)। তিনি সিলেট বিমানবন্দর থানার নয়াটিলা গ্রামের মৃত সুনু মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে গোয়াইনঘাট থানা পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, খাদিমনগর ইউনিয়ন ও বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের নাম ব্যবহার করে একটি চক্র গোয়াইনঘাট থেকে ছেড়ে আসা বিভিন্ন বাল্কহেড ও কার্গোজাহাজ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করছে। খবর পাওয়ার পরপরই গোয়াইনঘাট থানার একটি চৌকস পুলিশ দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।

সালুটিকর ব্রিজসংলগ্ন নদী এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় চাঁদা আদায়ের সময় মামুন মিয়াকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে চাঁদাবাজির নগদ ২ হাজার ২২০ টাকা, চাঁদা আদায়ের কাজে ব্যবহৃত দুটি রিসিট বই এবং একটি নৌকা জব্দ করে নৌপু‌লিশ।

Manual5 Ad Code

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নদীপথে চলাচলকারী নৌযানগুলো থেকে বিভিন্ন অজুহাতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে এ ধরনের কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় প্রশাসন বিষয়টিকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছিল।

Manual6 Ad Code

ছাতক নৌ পু‌লিশের ইনচাজ  আনোয়ার হো‌সেন এসব ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন নদীপথে চাঁদাবাজি, অবৈধ অর্থ আদায় এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। স্থানীয় সচেতন মহল পুলিশের এ অভিযানের প্রশংসা করে নদীপথে নিরাপদ ও নির্বিঘ্ন নৌযান চলাচল নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন###

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!