ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর

  • রবিবার, ২৮ জুন, ২০২৬

Manual4 Ad Code

আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ::

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ রেলগেইটস্থ ১৬৯৩ নম্বর অটোরিকশা, টেম্পু ও সিএনজি চালিত শ্রমিক ইউনিয়নের বহুল প্রতীক্ষিত নির্বাচন উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
Manual6 Ad Code

গত শনিবার (২৭ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে রাত ১১টা ১৫ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার ফারুক আহমদ আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে সোহেল আহমদ, সাধারণ সম্পাদক পদে সাজিদুর রহমান সাজিদ, কার্যকরী সভাপতি পদে মোশাহিদ আলী, সাংগঠনিক সম্পাদক পদে খছরু মিয়া এবং অর্থ সম্পাদক পদে রাসেল আহমদ নির্বাচিত হন।

নির্বাচনকে ঘিরে সকাল থেকেই গোবিন্দগঞ্জ এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। ইউনিয়নের ৩২টি শাখার মোট ৪ হাজার ৪৬০ জন ভোটার স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।  দিনব্যাপী কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
Manual4 Ad Code

নির্বাচনে বিভিন্ন পদে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণ শেষে তিনটি কেন্দ্রের পাঁচটি বুথে ব্যালট গণনা সম্পন্ন করা হয়। নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করেন ৫ জন প্রিসাইডিং অফিসার, ১২ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং ৩৬ জন পোলিং অফিসার। তাদের দক্ষতা ও আন্তরিকতায় ভোটগ্রহণ এবং গণনা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

Manual4 Ad Code

নবনির্বাচিত সভাপতি সোহেল আহমদ ও সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদসহ অন্যান্য বিজয়ী নেতারা শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, শ্রমিকদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে ইউনিয়নের সকল সদস্যকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, কল্যাণ নিশ্চিতকরণ, কর্মপরিবেশের উন্নয়ন এবং ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে তারা আন্তরিকভাবে দায়িত্ব পালন করবেন।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!