ছাতক পৌরসভার নতুন বাজেট ঘোষণা বরাদ্দ কমায় নাগরিকদের মিশ্র প্রতিক্রিয়া – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

ছাতক পৌরসভার নতুন বাজেট ঘোষণা বরাদ্দ কমায় নাগরিকদের মিশ্র প্রতিক্রিয়া

  • বুধবার, ১ জুলাই, ২০২৬

Manual3 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ::

সুনামগঞ্জের ছাতক পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫৩ কোটি ৭১ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। তবে গত অর্থবছরের তুলনায় বাজেটের আকার ১ কোটি ১২ লাখ ৫ হাজার ৮৫৬ টাকা কম হওয়ায় পৌরবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, বাজেট সংকোচনের কারণে অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবার বিভিন্ন কার্যক্রমে প্রভাব পড়তে পারে।

বুধবার (১ জুলাই) বিকেলে ছাতক পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক মহিউদ্দিন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পৌরসভা সূত্রে জানা গেছে, নতুন অর্থবছরের বাজেটের মোট আকার নির্ধারণ করা হয়েছে ৫৩ কোটি ৭১ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকা। এর আগে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ছিল ৫৪ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ৩৪৭ টাকা। সে হিসাবে এবারের বাজেট গত বছরের তুলনায় ১ কোটি ১২ লাখ ৫ হাজার ৮৫৬ টাকা কমেছে।

Manual2 Ad Code

বাজেটের আয়-ব্যয়ের খাত বিশ্লেষণে দেখা যায়, রাজস্ব তহবিল থেকে আয় ধরা হয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকা এবং উন্নয়ন তহবিল থেকে প্রাপ্তি ধরা হয়েছে ৪০ কোটি ৮৫ লাখ টাকা। অন্যদিকে ব্যয়ের ক্ষেত্রে রাজস্ব তহবিলে ৯ কোটি টাকা এবং উন্নয়ন তহবিলে ৪০ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে। রাজস্ব খাতে সম্ভাব্য উদ্বৃত্ত অর্থ ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রমে ব্যয় করার পরিকল্পনার কথাও জানানো হয়।

Manual6 Ad Code

বিগত অর্থবছরের হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ৫৪ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ৩৪৭ টাকার প্রস্তাবিত বাজেটের বিপরীতে প্রকৃত ব্যয় হয়েছে ৫২ কোটি ৮৮ লাখ ৫৯ হাজার ৫৯৪ টাকা। অর্থবছর শেষে ১ কোটি ৯৫ লাখ ২৪ হাজার ৭৩৫ টাকা সমাপনী উদ্বৃত্ত হিসেবে পৌর তহবিলে জমা ছিল।

নতুন বাজেট ঘোষণার পর পৌরবাসীর মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় সচেতন নাগরিকদের একাংশের মতে, শিল্পনগরী ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে ছাতকের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় বাজেট বাড়ানোর পরিবর্তে কমিয়ে আনা উন্নয়ন কার্যক্রমের গতি শ্লথ করতে পারে। বিশেষ করে রাস্তাঘাট সংস্কার, নতুন সড়ক নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং নাগরিক সুযোগ-সুবিধা সম্প্রসারণের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

Manual4 Ad Code

তবে সংশ্লিষ্টদের মতে, বাজেটের আকার কিছুটা কমলেও সঠিক পরিকল্পনা, স্বচ্ছতা এবং কার্যকর বাস্তবায়নের মাধ্যমে উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব। আয় বৃদ্ধি, কর আদায়ে গতিশীলতা এবং সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হলে বাজেটের সীমাবদ্ধতা অনেকটাই কাটিয়ে ওঠা যাবে।

পৌর প্রশাসক মহিউদ্দিন বলেন, বাস্তবসম্মত আয়-ব্যয়ের হিসাব বিবেচনায় রেখেই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। পৌরবাসীর প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা অব্যাহত থাকবে।

পৌর প্রশাসক মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট ঘোষণা সভায় বক্তব্য ও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, সহকারী প্রকৌশলী মো. আব্দুল মালেক, কর আদায়কারী মো. জামাল উদ্দিন, হিসাবরক্ষণ কর্মকর্তা কুলসুমা বেগম, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুসরাত আরেফিন, সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমন, বিএনপি নেতা আবু হুরায়রা ছুরত, ছাতক কলেজের সাবেক অধ্যাপক হরিপদ দাস, ছাতক প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, প্রেসক্লাব সদস্য আরিফুর রহমান মানিক, সাংবাদিক মীর আমান মিয়া লুমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।###

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!