জুড়ী সীমান্ত দিয়ে বিএসএফের পুশইনকৃতদের ফেরত পাঠাল বিজিবি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান কুলাউড়া পৌর বিএনপি- সিলেকশন নয় ইলেকশন’ চান নেতাকর্মীরা জুড়ী সীমান্ত দিয়ে বিএসএফের পুশইনকৃতদের ফেরত পাঠাল বিজিবি কুলাউড়া  থানা পুলিশের অভিযানে ৫ আন্তঃজেলা ডাকাত গ্রেফতার, প্রাইভেট কার ও দেশীয় অস্ত্র উদ্ধার শ্রীমঙ্গলের ৯ শিক্ষার্থী বিশেষ অনুমতিতে দিলেন পরীক্ষা আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার বড়লেখা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন : সভাপতি বিধান দে, সম্পাদক সাইফুল ইসলাম লন্ডনে বাংলাদেশ বইমেলায় শমশেরনগর হাসপাতাল ইউকে কমিটির ২ উপদেষ্টাকে সম্মাননা প্রদান প্রধানমন্ত্রী’র নির্দেশে ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে সাইফুর রহমান রানা ছাতক পৌরসভার নতুন বাজেট ঘোষণা বরাদ্দ কমায় নাগরিকদের মিশ্র প্রতিক্রিয়া

জুড়ী সীমান্ত দিয়ে বিএসএফের পুশইনকৃতদের ফেরত পাঠাল বিজিবি

  • শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual8 Ad Code

মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী সীমান্তে বিজিবির কঠোর প্রতিরোধের মূখেও বিএসএফের পুশইন অপচেষ্টা অব্যাহত রয়েছে। এক সীমান্তে বিজিবি ও সীমান্তের বাসিন্দারা পুশইন ঠেকাতে কঠোর অবস্থান নিলে বিএসএফ অন্য সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশইনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার ভোরে বিজিবির চোঁখে ধুলো দিয়ে বিএসএফ জুড়ীর গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল সীমান্ত দিয়ে ১০ জন নারী, পুরুষ ও শিশুকে পুশইন করে। সীমান্ত সূত্রগুলো জানায়, প্রায় এক সপ্তাহ ধরে বিএসএফ তাদেরকে পুশইনের উদ্দেশ্যে বড়লেখা ও জুড়ী সীমান্তের জিরো লাইনের ওপারের বিভিন্ন স্থানে ঘুরছিল। অবশেষে পুশইন করলেও ২৪ ঘন্টার মধ্যে রাতেই বিজিবি পুশইনকৃত অবৈধ অনুপ্রবেশকারি সেই ১০ জনকে অন্য বর্ডার দিয়ে ভারতে ফেরত পাঠিয়েছে।

স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার ভোরে বিএসএফ তাদের ঠেলে পাঠায়। সীমান্তবর্তী স্থানীয় জনতার সহায়তায় বিজিবি তাদের আটক করে। রাতে দুইটি সিএনজি চালিত অটোরিকশায় করে বিজিবি পুশইনকৃতদের গোয়ালবাড়ি এলাকা থেকে ফুলতলা সীমান্তের দিকে নিয়ে যায়। এরপর তাদের ব্যাপারে কোনো কিছু জানতে পারেননি।

Manual8 Ad Code

স্থানীয়দের ভাষ্য অনুযায়ি আটককৃতরা হলেন- রিহাদুল মোল্লা (৫৫), ফরিদা বেগম (৪০), লাবিবা আক্তার (৮), সুবা আক্তার (৩২), দিলারা বেগম (৩৮), রিতা বেগম (৪০), রিয়া বেগম (২৫), সাব্বির শেখ (১৯), লাইলি খাতুন (২৮) এবং সালমা খাতুন (২৭)।

Manual1 Ad Code

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আতাউর রহমান শুক্রবার দুপুরে জানান, প্রায় দুই সপ্তাহ ধরে বিএসএফ বড়লেখা উপজেলার পাল্লাথল, নিউ পাল্লাথল, লাতু, গান্ধাই, বোবারথল, উত্তর ষাটঘরী এবং জুড়ী উপজেলার শিলুয়া, কচুরগুল ও ফুলতলা সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা চালিয়ে আসছে। সীমান্তে বিজিবির কঠোর নজরদারি ও অবস্থানের কারণে বিএসএফের পুশইন অপচেষ্টা ব্যর্থ হচ্ছে। বৃহস্পতিবার ভোরে জুড়ী উপজেলার কচুরগুল সীমান্ত দিয়ে বিএসএফ ১০ জনকে পুশইন করলে বিজিবির প্রতিরোধের মূখে তারা ভারতে ফেরত যেতে বাধ্য হয়।

তিনি আরো বলেন, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের বিষয়ে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। দেশের সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক, সজাগ ও তৎপর রয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!