কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব

  • শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে প্রাক্তন অধ্যক্ষ, লেখক ও গবেষক রসময় মোহান্ত সম্পাদিত ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সাংবাদিক সমিতি, কমলগঞ্জ ইউনিটের আয়োজনে শুক্রবার বেলা সাড়ে ১১টায় শমশেরনগরস্থ কার্যালয়ে বরদা সুভাষিণী স্মৃতি পাঠাগার কর্তৃক প্রকাশিত বইয়ের মোড়ক উম্মোচন করা হয়।

Manual3 Ad Code

বাংলাদেশ সাংবাদিক সমিতি, কমলগঞ্জ ইউনিটের সভাপতি নূরুল মোহাইমীন মিল্টনের সভাপতিত্বে মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ, লেখক ও গবেষক রসময় মোহান্ত। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরদা সুভাষিণী স্মৃতি পাঠাগার এর কোষাধ্যক্ষ সরস্বতি মোহান্ত, কমলগঞ্জ উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হান্নান চিনু, প্রাক্তন প্রধান শিক্ষক নিহারেন্দু ভট্টাচার্য্য, শিক্ষক-কবি শেখর গোস্বামী।

Manual6 Ad Code

অনুষ্ঠানের শুরুতে ‘অঞ্জলি-২’ এর মোড়ক উম্মোচন করেন কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ, লেখক ও গবেষক রসময় মোহান্ত। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নিরঞ্জন দেব, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজা, জয়নাল আবেদীন, শিক্ষক সঙ্গীতা দেবনাথ, শিক্ষক ফয়সল আহমেদ, প্রদীপ দাশ প্রমুখ।

Manual5 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রসময় মোহান্ত বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে বইপড়া ও সাহিত্যচর্চা অনেকটা হ্রাস পেয়েছে। আমাদের সময়কাল ছিল বই পড়ার যুগ। আর বর্তমান সময় হচ্ছে মোবাইলের যুগ। আমার বাড়িতে বরদা সুভাষিণী স্মৃতি পাঠাগারেও বই পড়ার লোকের অভাব। বিভিন্ন স্থানে পাঠাগার থাকলেও বই পড়ার লোকের যেন অভাব দেখা দিয়েছে। জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে বই পড়ার গুরুত্বের আহ্বান জানান।

অনুষ্ঠানে কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সুনীল কান্তি দেবনাথ ও শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক এর মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!