কমলগঞ্জে আওয়ামী লীগের স্মরণ সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

কমলগঞ্জে আওয়ামী লীগের স্মরণ সভা

  • রবিবার, ২২ নভেম্বর, ২০২০

Manual6 Ad Code

ভাষা সংগ্রামী মোহাম্মদ ইলিয়াছের ৩৩তম মৃত্যু বার্ষিকীতে

এইবেলা, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual2 Ad Code

ভাষা সংগ্রামী, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের প্রাক্তন সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াছ এর ৩৩ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ভাষা সৈনিক মোহাম্মদ ইলিয়াছের মৃত্যুর পর এই ২য় বারের মতো কমলগঞ্জে আওয়ামীলীগের উদ্যোগে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগ কয়েক বছর ও পারিবারিকভাবে নিয়মিত মৃত্যু বার্ষিকী পালন করেছে।

প্রয়াত সংসদ সদস্য ভাষাসৈনিক মোহাম্মদ ইলিয়াছের ৩৩তম মৃত্যুবার্ষিকীতে তাঁর নিজ এলাকা কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে গত শনিবার ২২ নভেম্বর বিকাল ৫টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনাস্থ জেলা পরিষদ অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল মিলনের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সদস্য, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

Manual1 Ad Code

কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. এ এস এম আজাদুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক আলোচনায় অংশ নেন, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ নুরুল ইসলাম, অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, এয. আমিরুল ইসলাম পংকী, অশোক বিজয় দেব কাজল, আব্দুল মন্নান, আং মুনিম তরফদার, খন্দকার আহমদ হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, জেলা যুবলীগের সহ সভাপতি মো: আনোয়ার হোসেন, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ধীরেন্দ্র কুমার ধর, এড. মো: সানোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকের আলী সজীব প্রমুখ।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!