জুড়ীর বন্যা দুর্গতদের চিকিৎসায় বিজিবির মেডিকেল ক্যাম্প : ৫ শতাধিক রোগিকে ওষুধ প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

জুড়ীর বন্যা দুর্গতদের চিকিৎসায় বিজিবির মেডিকেল ক্যাম্প : ৫ শতাধিক রোগিকে ওষুধ প্রদান

  • মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual5 Ad Code

হাকালুকি হাওরপারের জুড়ী উপজেলার বেলাগাও গ্রামের বন্যা কবলিত মানুষের চিকিৎসা সেবায় এগিয়ে আসল বিজিবি-৫২ ব্যাটালিয়ন (বিয়ানীবাজার)। মঙ্গলবার ১৪ জুলাই বেলাগাও রাবার ড্যাম ব্রিজের ওপর দিনব্যাপি বিনামূল্যের মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। এতে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে ৫১৩ জন নারী-পুরুষ, শিশু ও বয়স্কদের পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এছাড়াও চিকিৎসা নেওয়া প্রত্যেক রোগীকে দুপুরের খাবারও দিয়েছে বিজিবি।

Manual3 Ad Code

ফ্রি মেডিকেল ক্যাম্প সার্বক্ষনিক তদারকি করেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আতাউর রহমান ও সহকারি পরিচালক মাহফুজুল আলম।

Manual1 Ad Code

জানা গেছে, চলমান বন্যায় হাকালুকি হাওড়পাড়ের জুড়ী উপজেলার বেলাগও গ্রামের প্রায় ৩ হাজার মানুষ ২০ দিন ধরে পানিবন্দী অবস্থায় মানবেতর জীবন যাপন করছে। হতদরিদ্র গ্রামবাসির অধিকাংশের মাঝে দেখা দেয় পানিবাহিত নানা অসুখ বিসুখ। দুর্ভোগে থাকা এসব মানুষের চিকিৎসা প্রদানে এগিয়ে আসে বিজিবি-৫২ ব্যাটালিয়ন। মঙ্গলবার হাওড়পাড়ে আয়োজন করে দিনব্যাপি বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প। চিকিৎসা ক্যাম্পে ব্যাটালিয়নের নিজস্ব দুজন (মেজর) অভিজ্ঞ ডাক্তার ও প্রাইভেট হাসপাতালের আরো দুইজন অভিজ্ঞ ডাক্তার এবং ছয়জন চিকিৎসক সহকারি বন্যাকবলিতদের নানা পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আতাউর রহমান জানান, বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তা ও সুরক্ষায়ই নিয়োজিত থাকে না। নিয়মিত দায়িত্বের পাশাপাশি ব্যাটালিয়নের আওতাধীন এলাকার মানুষের নানা দুর্যোগেও মানবিক সহায়তা নিয়ে এগিয়ে যায়। যে কোনো সংকটে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো বিজিবির নৈতিক দায়িত্ব। মানবিক সহায়তার এধরণের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!