ছাতকে বনভূমি পরিদর্শণকালে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর নির্দেশনা দিলেন কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি   – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল

ছাতকে বনভূমি পরিদর্শণকালে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর নির্দেশনা দিলেন কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি  

  • বুধবার, ২২ জুলাই, ২০২৬

Manual1 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি::

সুনামগঞ্জের ছাতক উপজেলার সংরক্ষিত বনভূমি থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং বনজ সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে পরিদর্শন করেছেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) বিকেলে তিনি ছাতক উপজেলার বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চল ও বন বিভাগের বাগান পরিদর্শণ করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন, সুনামগঞ্জ বন বিভাগের রেঞ্জ অফিসার মো. রিয়াজ উদ্দিন, ছাতক থানার ইন্সপেক্টর (তদন্ত) ঝলক মোহন, ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন, বন বিভাগের বিট অফিসার কে বি এম ফেরদৌস, ইসলামপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বিট অফিসার এসআই মোহাম্মদ রুমেন এবং ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকির প্রমুখ।

Manual6 Ad Code

পরিদর্শণকালে সংসদ সদস্য সংরক্ষিত বনভূমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন সম্পূর্ণরূপে বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি বনভূমির সীমানা সুস্পষ্টভাবে চিহ্নিত করে বাঁশের বেড়া নির্মাণ, ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বৃদ্ধি এবং বন বিভাগ, নৌ পুলিশ, থানা পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে নিয়মিত যৌথ অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

Manual3 Ad Code

এ সময় তিনি বন বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে বনাঞ্চলের সার্বিক অবস্থা, বৃক্ষরোপণ কার্যক্রম, বাগানের রক্ষণাবেক্ষণ, পরিবেশ সংরক্ষণ এবং সরকারি সম্পদ সুরক্ষার বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি অবৈধ দখল, বনজ সম্পদ ধ্বংস ও পরিবেশবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

Manual6 Ad Code

সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, “সংরক্ষিত বনভূমি রক্ষা করা সরকারের অগ্রাধিকার। কোনোভাবেই বনভূমি ধ্বংস বা অবৈধ বালু উত্তোলনের সুযোগ দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগে বনভূমি সংরক্ষণ এবং অবৈধ কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান ও তদারকি অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং এসব ঘটনার সত‌্যতা নি‌শ্চিত কর‌ছেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন। #

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews