বড়লেখায় দুর্গম এলাকায় কমিউনিটি ক্লিনিক নির্মাণের উদ্যোগ নিচ্ছে সরকার -এমপি নাসির উদ্দিন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার দিলদারপুর চা-বাগানে বিভিন্ন দাবি নিয়ে শ্রমিকদের গণবিক্ষোভ বড়লেখায় দুর্গম এলাকায় কমিউনিটি ক্লিনিক নির্মাণের উদ্যোগ নিচ্ছে সরকার -এমপি নাসির উদ্দিন বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বড়লেখায় ডাবল মার্ডার মামলা : পলাতক ৩ আসামী গ্রেফতার কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার

বড়লেখায় দুর্গম এলাকায় কমিউনিটি ক্লিনিক নির্মাণের উদ্যোগ নিচ্ছে সরকার -এমপি নাসির উদ্দিন

  • শনিবার, ৮ আগস্ট, ২০২৬

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual7 Ad Code

মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে বর্তমান বিএনপি সরকার নানামূখি উদ্যোগ নিচ্ছে। এরই ধারাবাহিকতায় বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম এলাকা বোবারথল ও দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কাশেমনগরে দুইটি কমিটিউনিটি ক্লিনিক নির্মাণের উদ্যোগ নিচ্ছে সরকার। এছাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিসিইউ ও আইসিউ সেবা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে হাসপাতালের সার্বিক নিরাপত্তায় ১০ জন আনছার নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি শনিবার (৮ আগস্ট) দুপুরে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

Manual6 Ad Code

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ইউএনও মাহবুবুল আলম মাহবুব, প্রবীন বিএনপি নেতা মুহিবুর রহমান ফারুক, সাবেক ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, থানার ওসি (তদন্ত) ওবায়দুল হক, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!