ছাতকে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের পরিদর্শন কক্ষ উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় মোটরসাইকেল মেইকার সজলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ! ছাতকে সাবেক ইউপি সদস্য আব্দুন নুরের ওপর হামলার প্রতিবাদে দুই ইউনিয়নবাসীর মানববন্ধন ছাতকে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের পরিদর্শন কক্ষ উদ্বোধন কমলগঞ্জে সড়ক সংস্কার: মাস না যেতেই উঠে গেছে সংস্কার কাজে অনিয়মের অভিযোগ রাজনগরে ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক চালকের মৃত্যু সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার গণনার কারচুপিতে পরাজিত- বড়লেখায় নির্বাচনের প্রায় ৫ বছর পর ইউপি সদস্য রশিদ আহমদের শপথ জিপিএ-৫ পাওয়া অহনার স্বপ্ন আইটিতে উচ্চতর ডিগ্রী নিয়ে দেশের সেবা করা কুড়িগ্রামের প্রান্তিক চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সেমিনার ছাতকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় শালিশে নিষ্পত্তি : প্রকাশ্যে ক্ষমা চাইলেন অভিযুক্তরা

ছাতকে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের পরিদর্শন কক্ষ উদ্বোধন

  • বুধবার, ১২ আগস্ট, ২০২৬

Manual5 Ad Code

আনোয়ার হো‌সেন র‌নি ছাতক থে‌কে ::

সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য ও জননেতা কলিম উদ্দিন আহমেদ মিলনের উদ্যোগে ছাতক উপজেলা পরিষদে নতুন ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে পরিদর্শন কক্ষটির উদ্বোধন করেন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।

Manual2 Ad Code

উদ্বোধন শেষে উপজেলা অডিটোরিয়ামে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে নতুন পরিদর্শন কক্ষের মাধ্যমে এলাকার জনগণ যাতে আরও সহজে ও দ্রুত সেবা ও যোগাযোগের সুযোগ পান, সে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Manual8 Ad Code

জানা গেছে, উপজেলা পরিদর্শন কক্ষটি সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের মধ্যে প্রয়োজনীয় যোগাযোগ ও মতবিনিময়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, নাগরিক সমস্যা ও জনসেবামূলক বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে দ্রুত আলোচনা ও সমন্বয়ের সুযোগ সৃষ্টি হবে।

নতুন এই পরিদর্শন কক্ষ উদ্বোধনকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের প্রত্যাশা, পরিদর্শন কক্ষটি জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে এবং ছাতক উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে আরও গতিশীলতা সৃষ্টি করবে।###

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!