বড়লেখায় বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা পরিত্যক্ত জমিতে লাউ চাষে সাফল্য, বিষমুক্ত সবজিতে হাসি ফুটেছে কৃষক ফারুকের মুখে! সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর মরদেহ পৌঁছেছে নিজ গ্রামে : চলছে শোকের মাতম বড়লেখায় বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক কুলাউড়ায় এসসিপির দু’গ্রুপে মারামারি: জেলার বিতর্কিত নেতা এহসান জাকারিয়াসহ ৫ জন আটক   ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে

বড়লেখায় বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

  • শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

Manual5 Ad Code

আব্দুর রব ::

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার রাতে উপজেলার কুমারশাইল সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বলাই নমশূদ্র (৩৫) ভারতের করিমগঞ্জ জেলার লাতু থানার গোবিন্দপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় তার বিরুদ্ধে বড়লেখা থানায় পৃথক দুটি মামলা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Manual4 Ad Code

বিজিবি জানায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, ভারতীয় একটি চোরাকারবারি চক্র বড়লেখা উপজেলার সীমান্তবর্তী কুমারশাইল এলাকা দিয়ে বাংলাদেশে মাদক ও অবৈধ অস্ত্র সরবরাহের উদ্দেশ্যে আসছে। এমন তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১০টার দিকে বিয়ানীবাজার ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল কুমারশাইল এলাকায় অবস্থান নিয়ে অভিযান শুরু করে। পরে চোরাকারবারি চক্রের সদস্যরা সেখানে এলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা পাল্টা গুলি চালালে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে বিজিবি সদস্যরা ধাওয়া করে এক ভারতীয় চোরাকারবারিকে আটক করতে সক্ষম হন। আটকের পর তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড .২২ বোরের গোলাবারুদ এবং ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

Manual1 Ad Code

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন বলেন, আটক ব্যক্তি সীমান্তবর্তী একটি চোরাচালান চক্রের সঙ্গে জড়িত। উদ্ধার করা অস্ত্র ও মাদক বাংলাদেশে সরবরাহের উদ্দেশ্যে আনা হয়েছিল। আটক ব্যক্তিকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক ব্যক্তিদের শনাক্ত ও আটকের জন্য বিজিবি তৎপর রয়েছে।

Manual1 Ad Code

তিনি জানান, সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে। বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান শুক্রবার বিকেলে বলেন, বিজিবি ৫০০ পিস ইয়াবা, দুই রাউন্ড শিসার গুলি এবং একটি পিস্তলসদৃশ এয়ারগানসহ এক ভারতীয় নাগরিককে আটক করে থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় বিজিবি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্টের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেছে। আসামিকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।##

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!