কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন

কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ

  • রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual8 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি নির্বাচন সুস্থ, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল তিন টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে সন্ধ্যা ছয় টায় প্রাপ্ত ভোট ও ফলাফল বিবরণী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

নির্বাচনে ছাতা প্রতীক নিয়ে ৩০৩ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন আনিছুর রহমান তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. জাহাঙ্গীর মুন্না রানা দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১৮৫ ভোট।

Manual1 Ad Code

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে টেলিভিশন প্রতীক নিয়ে ২০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. সালেহ আহমদ তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আলাল ইসলাম আনারস প্রতীকে ১২৮ ভোট এবং সৈয়দ মো. শাহ আমীর চাকা প্রতীকে ১২৫ ভোট পেয়েছেন।

নির্বাচনের অন্যান্য পদে যারা বিজয়ী হয়েছেন, মই প্রতীকে ২৭১ ভোট পেয়ে সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন মো. আব্দুল হক তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আনোয়ার হোসেন মোবাইল প্রতীকে পেয়েছেন ১৭৭ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতীকে ৩০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন অমিত হাসান তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. জসিম উদ্দিন ডাব প্রতীকে পেয়েছেন ১৫৪ ভোট।

Manual4 Ad Code

অর্থ সম্পাদক পদে তালগাছ প্রতীকে ২৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. শামীম আহমেদ তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আমির হোসেন হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ১৯৫ ভোট।

এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন:
সাংগঠনিক সম্পাদক পদে শেখ মো. সিদ্দিকুর রহমান ও যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মস্তান সহ দপ্তর সম্পাদক মো. নাহিদ আলী, প্রচার সম্পাদক মো. রকিব আলী, কার্যকরী সদস্য পদে মো. ইদ্রিস আলী, মো. সাফি মাহমুদ, সুমন মিয়া,মো. সোহান উদ্দিন চৌধুরী, মো. জসিম উদ্িিদন এবং মুহিতুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে ফলাফল বিবরণীতে স্বাক্ষর করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাইদুর নাজমুল হাসান, সদস্য ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউসুফ মিয়া এবং সদস্য ও উপসহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) সুজন আহমেদ।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!