কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি সাগর-রুনি হত্যাকাণ্ড- ১৪ বছর ধরে কারাগারে নিরপরাধ এনামুল, মুক্তির অপেক্ষায় গোটা পরিবার

কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

  • রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

Manual6 Ad Code
এইবেলা, কুলাউড়া ::
মধ্যপ্রাচ্যের কাতারে রাজমিস্ত্রির কাজ করার সময় ১২ সেপ্টেম্বর শনিবার রাতে বহুতল ভবন থেকে পড়ে আজম মিয়া (৩৫) নামের এক বাংলাদেশি নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। তার বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে।

নিহত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, আজম পাঁচ থেকে ছয় বছর আগে কাতারে যান। তিনি দোহায় কাজ করতেন।  শনিবার রাত আটটার দিকে তাঁর স্ত্রী সুলতানা বেগম তাকে ইমোতে কল দেন। এ সময় আজম তাকে বলেন, দিনে প্রচণ্ড গরমের কারণে তাদের রাতে কাজ করতে হয়। তিনি কাজে যাচ্ছেন। ফিরে কল দিয়ে কথা বলবেন।

Manual4 Ad Code

স্বামীর কাছ থেকে সেই কল আর সুলতানা বেগমের কাছে আসেনি। ১৩ সেপ্টেম্বর  রোববার সকাল আটটার দিকে কাতার প্রবাসী কয়েকজন আত্মীয় কল দিয়ে সুলতানা বেগমকে জানান, আজম বহুতল ভবনে কাজ করার সময় রশি ছিঁড়ে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তার সঙ্গে থাকা দুই শ্রমিক গুরুতর আহত হন। পুলিশ আজমের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Manual5 Ad Code

নিহত আজমের বড় ভাই মাতাব মিয়া জানান, তাঁরা চার ভাই। একই বাড়িতে সবার আলাদা সংসার। আজমের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে আছে। তাঁর উপার্জনেই সংসার চলত। প্রায় দুই বছর আগে তিন মাস ছুটি কাটিয়ে আজম কাতারে ফিরেছিলেন। লাশ দেশে আনা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

কাতারে দুর্ঘটনায় আজম মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রুশন মিয়া। তিনি বলেন, খবর পেয়ে তিনি আজমের বাড়িতে যান। আজমের মৃত্যুতে সংসারটা বেহাল অবস্থায় পড়ে গেল।###

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!