সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন 

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান

  • সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

Manual7 Ad Code

আনোয়ার হো‌সেন র‌নি, ছাতক প্রতিনিধি::

Manual1 Ad Code

মাদক ও চোরাচালানবিরোধী অভিযান, চোরাই পণ্য উদ্ধার এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা পেয়েছেন ছাতক থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান।

সম্প্রতি সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে তিনি শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক গ্রহণ করেন। দায়িত্ব পালনে দক্ষতা, মাদক ও চোরাচালান প্রতিরোধে কার্যকর অভিযান পরিচালনা এবং চোরাই পণ্য উদ্ধারে ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

Manual7 Ad Code

ছাতক থানা সূত্রে জানা গেছে, দায়িত্ব গ্রহণের পর থেকে ওসি মিজানুর রহমানের নেতৃত্বে মাদক, চোরাচালান ও বিভিন্ন অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা কাজ করছেন।

শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পাওয়ায় ছাতক থানার পুলিশ সদস্যদের মধ্যে উৎসাহ সৃষ্টি হয়েছে। এ অর্জনে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সচেতন মহলের পক্ষ থেকে ওসি মোহাম্মদ মিজানুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

Manual7 Ad Code

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের স্বীকৃতি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা ও কর্মদক্ষতা আরও বাড়াতে উৎসাহিত করবে।###

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!