দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি

দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত

  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

দেশের সর্ববৃহৎ হাকালুকি হাওরের সর্ববৃহৎ সরকারি জলমহাল ‘গোটাউরা হাওরখাল বদ্ধ’ জলমহালের একসনা খাস কালেকশনের প্রকাশ্য ইজারা নিলাম মঙ্গলবার দুপুরে বড়লেখা উপজেলার হাকালুকি ইউনিয়ন ভূমি অফিসে অনুষ্ঠিত হয়। নিবন্ধিত ২২টি মৎস্যজীবি সমবায় সমিতি উক্ত নিলাম ডাকে অংশগ্রহণ করেন।

Manual2 Ad Code

জলমহালটির কাঙ্খিত সরকারি দর না ওঠায় ২৮ ঘন্টার জন্য নিলাম কার্যক্রম স্থগিত করেছে কর্তৃপক্ষ। প্রকাশ্য নিলামে দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা। নিলাম কার্যক্রম পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া। এসময় উপস্থিত ছিলেন ইউএনও মাহবুব আলম মাহবুব, স্থানীয় ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান প্রমুখ

Manual4 Ad Code

উল্লেখ্য, উক্ত জলমহালটি গত বছর খাস কালেকশন ইজারা (প্রকাশ্য নিলাম) গিয়েছিল ভ্যাট, আইটিসহ প্রায় ২ কোটি টাকায়।

Manual5 Ad Code

সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া জানান, নির্ধারিত উপযুক্ত দর না ওঠায় সরকারি স্বার্থ বিবেচনায় নিলাম প্রক্রিয়ায় আরও ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। উপজেলা ও জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির নির্দেশনা মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!