ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
বর্ষার পানিতে প্রাণ ফিরেছে নদী-খাল-বিল ও জলাশয়ে। আর সেই পানির সঙ্গে যেন বাজারেও ফিরেছে দেশি মাছের উৎসব। সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জ নতুনবাজার,চাহিদা মতো নদী হাওরের মাছ বিভিন্ন বাজার এখন দেশি মাছে সয়লাব।
ভোর হতেই মাছের আড়ত ও বাজারগুলোতে শুরু হচ্ছে জেলে ও মাছ ব্যবসায়ীদের ব্যস্ততা। পছন্দের দেশি মাছ কিনতে বাজারে ভিড় করছেন ক্রেতারাও।গত গোবিন্দগঞ্জ নতুন আবুল কালাম নদী ও হাওরের নানা জাতের মাছ বাজারের নিয়ে আসছে।
ঘুরে দেখা গেছে, টাকি, শোল, কৈ, শিং, মাগুর, পুঁটি, পাবদা, চিংড়ি, বোয়াল ও বাগমাছ,কাইয়্যা, আইড়সহ নানা প্রজাতির দেশি মাছের সরবরাহ বেড়েছে। স্থানীয় নদী, খাল, বিল ও জলাশয় থেকে ধরা মাছ সরাসরি নিয়ে আসছেন জেলেরা। ফলে অনেক বাজারেই মিলছে তুলনামূলক টাটকা দেশি মাছ।
ক্রেতাদের ভাষ্য, চাষের মাছের পাশাপাশি দেশি মাছের প্রতি তাদের আলাদা আগ্রহ রয়েছে। বিশেষ করে টাকি, শোল, কৈ ও পাবদার চাহিদা বেশি। তবে মাছের আকার ও প্রজাতিভেদে দামেও রয়েছে পার্থক্য।
মাছ ব্যবসায়ীরা বলছেন, বর্ষা মৌসুমে পানির পরিমাণ বাড়ায় দেশি মাছের সরবরাহও বেড়েছে। এতে বাজারে যেমন মাছের বৈচিত্র্য বেড়েছে, তেমনি জমে উঠেছে কেনাবেচা। স্থানীয়দের দাবি, দেশি মাছের প্রাকৃতিক প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জাল ও পোনা মাছ নিধন বন্ধে নিয়মিত নজরদারি বাড়ানো প্রয়োজন।##