প্রধানমন্ত্রী শিক্ষাকে কোয়ালিটি এডুকেশনে রূপান্তরিত করতে নিরলসভাবে কাজ করছেন -এমপি নাসির উদ্দিন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যারিস্টার আব্দুর রকিব : ছাতকে তরুণদের জন্য অনুপ্রেরণা  প্রধানমন্ত্রী শিক্ষাকে কোয়ালিটি এডুকেশনে রূপান্তরিত করতে নিরলসভাবে কাজ করছেন -এমপি নাসির উদ্দিন ছাতকের গোবিন্দগঞ্জ সাদাপুলে টিকটক লাবণ্য রুমির গালাগালির প্রতিবাদে শ্রমিকদের সমাবেশ বড়লেখার দক্ষিণভাগ বাজার ও ডাকঘরের আঙিনা পরিচ্ছন্নতায় ইউএনও’র অভিযান কুলাউড়ায় আল-ফায়জীর উদ্যোগে কৃতিশিক্ষার্থী সংবর্ধণা কমলগঞ্জে হিউম্যান রাইজ ফাউন্ডেশনের নিজস্ব অফিস সমন্বয় কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন কমলগঞ্জে শ্রমিক নেতা মফিজ আলীর ১৮তম মৃত্যুবার্ষিকী পালন   শ্রীমঙ্গলে চা বাগানের দেড় শতাধিক শিশুকে নতুন পোশাক দিল অঙ্গীকার কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবক আটক আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব দিনমজুর ফেরদৌসের পরিবারের পাশে  উপজেলা প্রশাসন

প্রধানমন্ত্রী শিক্ষাকে কোয়ালিটি এডুকেশনে রূপান্তরিত করতে নিরলসভাবে কাজ করছেন -এমপি নাসির উদ্দিন

  • রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual8 Ad Code

মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার বিগত ১৫-১৭ বছরে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তার পেছনে একটাই কারণ ছিল এই জাতিকে ধ্বংস করে দেওয়া। সেই লক্ষ্য নিয়ে ষড়যন্ত্র করে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার সব কিছুই করা হয়েছে। এই বিষয়টাকে বিবেচনায় রেখে শিক্ষার মানোন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অনেক কনসার্নড এব্যাপারে। তিনি শিক্ষাকে কিভাবে কোয়ালিটি এডুকেশনে রূপান্তরিত করা যায়, বিশেষ করে প্রাইমারি ও মাধ্যমিক শিক্ষার গুনগত মান বৃদ্ধির জন্য তিনি কাজ করে যাচ্ছেন। এব্যাপারে সরকারকে সহযোগিতায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, রাজনীতিবিদসহ সমাজের প্রতিটি স্তরের লোকজনকে এগিয়ে আসতে হবে।

Manual6 Ad Code

নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি রোববার সকালে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘নতুন স্বপ্ন, নতুন প্রত্যয় আর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রত্যাশা নিয়ে তোমরা মাধ্যমিক স্তর পেরিয়ে উচ্চ মাধ্যমিকে পদার্পন করেছে, আজকের দিনটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপুর্ণ। লেখাপড়া করে শুধু ভাল ফলাফল করলেই ভাল ছাত্র হওয়া যায় না। তোমাদেরকে নৈতিক শিক্ষায়ও শিক্ষিত হতে হবে, ভাল মানুষ হয়ে গড়ে ওঠতে হবে। আগামিতে এই দেশকে তোমাদেরই নেতৃত্ব দিতে হবে।’

Manual4 Ad Code

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুস সবুরের সভাপতিত্বে প্রভাষক জসিম উদ্দিন ও প্রভাষক সাদিয়া নাঈমা হোসনের সঞ্চালনায় অনুষ্ঠিত নবীনবরণের আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কলেজের শিক্ষক পরিষদের সভাপতি প্রভাষক বিধান চন্দ্র দাশ, থানার ওসি মো. মনিরুজ্জামান খান, প্রভাষক হৃষিকেশ দাশ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নছিব আলী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, জুড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি দেওয়ান আইনুল হক, উপজেলা ছাত্রদলের আহŸায়ক আরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের আহŸায়ক শাহরিয়ার আক্তার ফাহিম, কলেজ শিক্ষার্থী তানভীর আহমদ, শামীমুল ইসলাম, কিবরিয়া আহমদ, সালাহ উদ্দিন শুভ প্রমুখ।

Manual2 Ad Code

অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপির সম্মানে কলেজে মাস্টার্স কোর্স চালু, অনার্সের বিষয় বৃদ্ধি, অডিটোরিয়াম নির্মাণ, খেলার মাঠ সংস্কারসহ বিভিন্ন দাবি তোলে ধরে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ ও প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!