জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু স্বাস্থ্যসবা কার্যক্রমের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ.লীগ নেতা মনি গ্রেফতার জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু স্বাস্থ্যসবা কার্যক্রমের উদ্বোধন কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা কুড়িগ্রামে মন্দিরে চুরি রাধাকৃষ্ণের মূর্তিসহ পূজার সামগ্রী লুট: আটক ৪ কুড়িগ্রামে চিকিৎসকের বিরুদ্ধে ভুয়া ডিগ্রি ব্যবহারের অভিযোগ প্রতারিত হচ্ছেন রোগীরা আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান  ওসমানীনগরে দু’গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ৪ পুলিশ সুনামগ‌ঞ্জের বালু পাথর লুটে বিপন্ন যাদুকাট মরাচেলা ও ধোপাজান নদী

জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু স্বাস্থ্যসবা কার্যক্রমের উদ্বোধন

  • বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual4 Ad Code

জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের এলবিনটিলা খাসি পুঞ্জিতে গর্ভবতী মা ও নবজাতক শিশুদের স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় পরিচালিত মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প (বিডি-০৪৩০)-এর উদ্যোগে এ কার্যক্রম চালু করা হয়।

Manual1 Ad Code

মঙ্গলবার দুপুরে প্রকল্প কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমটির উদ্বোধন করেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বানী চৌধুরী। এর আগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগী সংস্থা লুমডনবক ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এলডিএফ) প্রধান নির্বাহী মিসেস লাভলী সুছিয়াং। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের সমাজকর্মী মাইকেল নংরুম।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল আলিম সেলু, কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ সিলেট ক্লাস্টারের প্রোগ্রাম ফ্যাসিলিটেটর (পিএফ) যাকোব মুনুরু দাস এবং এলডিএফের প্রকল্প সমন্বয়কারী ডেন্টিনা মারলিয়া।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের চেয়ারম্যান সুউইং আমলেনরং, এলডিএফের সদস্য মারশিফুল আমলেনরং, প্রকল্প ব্যবস্থাপক ডিকো সুরং, প্রকল্প পরিচালনা কমিটির সদস্য লক্ষী পঃথিমি ও ছেনমন তালাংসহ প্রকল্পের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

Manual2 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বানী চৌধুরী বলেন, ‘একটি সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ জাতি গঠনের জন্য গর্ভবতী মায়ের সুস্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, নবজাতকের যথাযথ যত্ন এবং শিশুর সঠিক বিকাশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূণ।’

Manual4 Ad Code

তিনি আরও বলেন, শুধু সরকারি উদ্যোগের মাধ্যমে শিশুদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়। এ ক্ষেত্রে পরিবার, সমাজ, স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগ এবং উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। গর্ভবতী মা ও নবজাতক শিশুদের কল্যাণে এ ধরনের কার্যক্রম গ্রহণ করায় তিনি কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং লুমডনবক ডেভেলপমেন্ট ফাউন্ডেশনকে সাধুবাদ জানান।

তিনি আশা প্রকাশ করেন, এ কার্যক্রমের মাধ্যমে গর্ভবতী মা ও নবজাতক শিশুদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি পাবে এবং মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!