ফুলবাড়ীতে জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরল ছবি তুলে ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার পুরস্কার জিতলেন কুলাউড়ার কুতুব উদ্দিন বড়লেখা-জুড়ীতে ৩ দিনের সফরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহরত চৌধুরী ফুলবাড়ীতে জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় মৌলভীবাজারের সাদিয়ার কৃতিত্ব সুনামগ‌ঞ্জের মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম দেশে সবচেয়ে বেশি দুর্নীতি হয় স্বাস্খ্যখাতে- এম নাসের রহমান এমপি জুড়ীতে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত ভূয়াই বাজার, পাশাপাশি মসজিদ ও দুর্গামণ্ডপ জুড়ীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মিঠু জুড়ীতে যুবকদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ শেষে সরকারি সহযোগিতার আশ্বাস এমপি মিঠুর প্রশিক্ষণার্থীদের ২৮টি সেলাই মেশিন দেওয়ার ঘোষণা, বায়োগ্যাস ব্যবহারে গুরুত্বারোপ জুড়ীতে কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ, ভুট্টা-পাট ও আগাম চাষে গুরুত্বারোপ এমপি নাসির উদ্দিন আহমেদ

ফুলবাড়ীতে জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

  • সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

Manual8 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি: 
কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব এবং ফুলবাড়ী উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে একটি পক্ষের মিথ্যা অপপ্রচার ও চরিত্রহননের  প্রতিবাদে বিক্ষোভ মিছিল ওদের সঙ্গে  সমাবেশ করেছে উপজেলা বিএনপি।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে ফুলবাড়ী উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ফুলবাড়ী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ গেটে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক প্রভাষক আরাবুর রহমান পাশার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান হাসু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন সরকার, সদস্য সচিব আব্দুল মান্নান মুকুল এবং আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রাজ্জাক।
এ ছাড়াও সমাবেশে ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাস্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল খালেক, সদস্য সচিব অপূর্ব লাল সেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ এম বাবুল, কৃষক দলের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিন, জাতীয়তাবাদী লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজুর রহমান, তাঁতীদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান লাকু এবং ওলামা দলের সাধারণ সম্পাদক মইনুদ্দিন চিশতিয়া বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও চরিত্রহননের তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews