জুড়ীতে পশ্চিম জুড়ী ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিরাজুল ইসলামের পূজামণ্ডপ পরিদর্শন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দুর্গোৎসবে জনদুর্ভোগ নিরসনে টানা ছয়দিন থেকে সড়কে নিসচা ও প্রশাসনের যৌথ কর্মসূচি অব্যাহত প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে নিয়েই দেশটাকে গড়তে চান -এমপি জহরত চৌধুরী জুড়ীতে পশ্চিম জুড়ী ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিরাজুল ইসলামের পূজামণ্ডপ পরিদর্শন বিরল ছবি তুলে ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার পুরস্কার জিতলেন কুলাউড়ার কুতুব উদ্দিন বড়লেখা-জুড়ীতে ৩ দিনের সফরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহরত চৌধুরী ফুলবাড়ীতে জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় মৌলভীবাজারের সাদিয়ার কৃতিত্ব সুনামগ‌ঞ্জের মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম দেশে সবচেয়ে বেশি দুর্নীতি হয় স্বাস্খ্যখাতে- এম নাসের রহমান এমপি জুড়ীতে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত ভূয়াই বাজার, পাশাপাশি মসজিদ ও দুর্গামণ্ডপ

জুড়ীতে পশ্চিম জুড়ী ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিরাজুল ইসলামের পূজামণ্ডপ পরিদর্শন

  • মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
আল আমিন আহমদ, জুড়ী প্রতিনিধি ::
আল আমিন আহমদ, জুড়ী প্রতিনিধি ::

Manual6 Ad Code

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের ২০টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম।
সোমবার (১৯ অক্টোবর) ইউনিয়ন পরিষদের সকল সদস্যকে সঙ্গে নিয়ে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, পূজার আয়োজন ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী ভক্ত, পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে পশ্চিম জুড়ী ইউনিয়নের শ্রী শ্রী কালী কাল ভৈরব বাড়ী, হিন্দু যুব সংঘ দুর্গাবাড়ী স্টেশন রোড, রাধামাধব সেবাশ্রম বাছিরপুর, তালতলা সার্বজনীন পূজামণ্ডপ, খাগটেকা সার্বজনীন পূজামণ্ডপ, হরিনাম সার্বজনীন পূজামণ্ডপ, কালনীগড় সার্বজনীন পূজামণ্ডপ, বনগাঁও সার্বজনীন পূজামণ্ডপ, পশ্চিম বাছিরপুর পূজামণ্ডপ, কৃষ্ণনগর সার্বজনীন পূজামণ্ডপ, ধামাই চা বাগান পূজামণ্ডপ, শিলঘাট চা বাগান পূজামণ্ডপ, শ্রী শ্রী কালী কাল ভৈরব শীতলী বাড়ী ও আমতৈলসহ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপনে আমরা সবাই আন্তরিক। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাই মিলেমিশে উৎসব উদ্‌যাপন করবেন—এটাই আমাদের প্রত্যাশা। পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।”
পরিদর্শনকালে ইউনিয়ন পরিষদের সদস্য শ্রী মদন মোহন দাস, স্বপন বিশ্বাস, আব্দুল হেকিম (বাবুল), জসিম উদ্দিন ও সংরক্ষিত নারী সদস্য সাকি বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews