প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে নিয়েই দেশটাকে গড়তে চান -এমপি জহরত চৌধুরী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দুর্গোৎসবে জনদুর্ভোগ নিরসনে টানা ছয়দিন থেকে সড়কে নিসচা ও প্রশাসনের যৌথ কর্মসূচি অব্যাহত প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে নিয়েই দেশটাকে গড়তে চান -এমপি জহরত চৌধুরী জুড়ীতে পশ্চিম জুড়ী ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিরাজুল ইসলামের পূজামণ্ডপ পরিদর্শন বিরল ছবি তুলে ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার পুরস্কার জিতলেন কুলাউড়ার কুতুব উদ্দিন বড়লেখা-জুড়ীতে ৩ দিনের সফরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহরত চৌধুরী ফুলবাড়ীতে জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় মৌলভীবাজারের সাদিয়ার কৃতিত্ব সুনামগ‌ঞ্জের মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম দেশে সবচেয়ে বেশি দুর্নীতি হয় স্বাস্খ্যখাতে- এম নাসের রহমান এমপি জুড়ীতে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত ভূয়াই বাজার, পাশাপাশি মসজিদ ও দুর্গামণ্ডপ

প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে নিয়েই দেশটাকে গড়তে চান -এমপি জহরত চৌধুরী

  • মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual7 Ad Code

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকার জাতি, ধর্ম নির্বিশেষে প্রত্যেক নাগরিকের সমান মর্যাদা দিতে বদ্ধ পরিকর। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সব ধর্মের মানুষকে নিয়েই নতুন বাংলাদেশ গড়তে চান। মসজিদের ইমাম-মোয়াজ্জিনের সম্মানী ভাতার ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মন্দিরের পুরহিত ও গীর্জায় প্রার্থনাকারী ফাদারদেরও ভাতা প্রদানের ব্যবস্থা নিয়েছে বর্তমান সরকার। আমাদের প্রধানমন্ত্রীর স্লোগান- ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সবাইকেই নিয়েই দেশটাকে গড়তে হবে।

তিনি মঙ্গলবার সন্ধ্যায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর, উত্তর শাহবাজপুর, দাসেরবাজার, বর্নি ইউনিয়ন, বড়লেখা পৌরসভাসহ বিভিন্ন এলাকার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এসময় তিনি মণ্ডপ পরিচালনা ও পূজা উদ্যাপন কমিটি, পূজা অর্চনাকারী, ভক্ত ও দর্শনার্থীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় ও সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। এছাড়া তিনি এলাকার নানা সমস্যার কথা শুনেন এবং উন্নয়নের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

দুর্গাপূজার ম-প পরিদর্শনকালে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপির সাথে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, বিএনপি নেতা মুজিবুর রাজা চৌধুরী, আব্দুল মইদ চৌধুরী, হারুনুর রশীদ, প্রেসক্লাবের সভাপতি ও পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মালিক, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ ললন, যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, বিএনপি নেতা ও ইউপি সদস্য আনিছ আহমদ, উপজেলা কৃষক দলের সভাপতি হাজী আব্দুল বাছিত সেলিম, সাবেক সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কাদির পলাশ, বিএনপি নেতা জালাল আহমদ তালাল, সুফিয়ান তাপাদার প্রমুখ।

Manual6 Ad Code

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি সোমবার রাতে জুড়ী উপজেলার বিভিন্ন দুর্গা পূজাম-প পরিদর্শন করেন।

Manual2 Ad Code

Manual7 Ad Code

এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী মাছুম রেজা, সাংগঠনিক সম্পাদক রুমেল আহমদ, সাবেক সহসভাপতি হেলাল উদ্দিন ও সামছু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আসকর, জায়ফরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ইছহাক আলী মাস্টার, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জুয়েল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজহার আহমদ ওয়াসিম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews