বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি

  • সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual2 Ad Code

বড়লেখা ও জুড়ী উপজেলার প্রায় ৭৫ কিলোমিটার সীমান্তের বিভিন্ন পয়েন্টে অবৈধ অনুপ্রবেশকারিদের পুশইন করতে বিএসএস বিজিবির চোর-পুলিশ খেলা চলছে। গত তিন দিনে বিজিবি অন্তত ৩০ জনের পুশইন প্রতিরোধ করেছে। বিএসএফের পুশইন ঠেকাতে বিজিবি সীমান্তে ড্রোন ক্যামেরা, গোয়েন্দা তথ্য সংগ্রহ, টহল ও আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে নজরদারি জোরদার করেছে।

Manual4 Ad Code

সীমান্তে বসবাসকারি লোকজন ও বিজিবি সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে বড়লেখা সীমান্তের পাল্লাথল, নিউ পাল্লাথল, গান্ধাই, কুমারশাইল ও জুড়ী সীমান্তের ফুলতলা, লাঠিটিলাসহ দুর্গম পাহাড়ি ও ঘন বনাঞ্চল সংলগ্ন বিভিন্ন পয়েন্ট দিয়ে বিএসএফ অব্যাহতভাবে অবৈধ অনুপ্রবেশকারিদের পুশইনের চেষ্টা চালিয়ে আসছে। বিজিবি স্থানীয় জনসাধারণকে সাথে নিয়ে বিএসএফের অন্তত ৩০ জনের পুশইন প্রতিহত করেছে। কয়েকটি পয়েন্টে পুশইনকালে বিএসএফের সাথে বিজিবির বাকবিতন্ডারও ঘটনা ঘটেছে। বিএসএফ ভারতীয় মানসিক বিকারগ্রস্থ ব্যক্তিদেরও পুশইন করতে পিছপা হচ্ছে না। রোববার সন্ধ্যায় জুড়ী সীমান্তে দ্বিতীয় বারের মতো একজন ভারতীয় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির পুশইন ঠেকিয়েছে বিজিবি।

Manual6 Ad Code

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আতাউর রহমান সুজন জানান, গত তিন দিনে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় বিএসএফের ঠেলে দেওয়া অন্তত ৩০ জনের পুশইন প্রতিহত করেছে বিজিবি। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। ড্রোন ক্যামেরা, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সীমান্তে নজরদারি বৃদ্ধি ও দিন-রাত টহল জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews