শ্রীমঙ্গলে এহসানুল হকসহ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মিথ্যা মামলায় ১৪ বছর হয়রানি, বাদিসহ ১২ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা শ্রীমঙ্গলে এহসানুল হকসহ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ছাতকে ২১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ২ : পরোয়ানাভুক্ত আরও ২ আসামি আটক সুনামগ‌ঞ্জে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার কুলাউড়ায় ক্লিনিক মালিক সমিতির নতুন কমিটি জায়ফরনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু

শ্রীমঙ্গলে এহসানুল হকসহ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

Manual4 Ad Code

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: :

শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব সাংবাদিক এহসানুল হকসহ সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে দায়ের করা মামলার প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশ থেকে দায়ের করা মামলা প্রত্যাহার, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সদস্য সচিব রুবেল আহমেদ।

Manual3 Ad Code

সমাবেশে বক্তব্য দেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ কাউসার ইকবাল, ইসমাইল মাহমুদ, সাংবাদিক কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদ, আনন্দবাজার পত্রিকার প্রতিনিধি এম মুসলিম চৌধুরী, দৈনিক সংগ্রামের প্রতিনিধি এম এ রব, দৈনিক করতোয়ার প্রতিনিধি নূর মোহাম্মদ সাগর, আমাদের কণ্ঠের শাকের আহমেদ, বিজনেস বাংলাদেশের প্রতিনিধি মিজানুর রহমান আলম, বাংলাদেশ প্রতিক্ষণের বার্তা সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, দৈনিক উত্তর পূর্বকোণের প্রতিনিধি মামুন আহমেদ এবং সময়ের আলোর প্রতিনিধি শামসুল ইসলাম শামীমসহ স্থানীয় সাংবাদিকরা।

উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে একাধিক সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

এসব সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে গত ২৫ অক্টোবর প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব ও দৈনিক খোলা কাগজের মৌলভীবাজার জেলা প্রতিনিধি এহসান বিন মুজাহির (এহসানুল হক)-এর বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

Manual6 Ad Code

সমাবেশে বক্তারা বলেন, সরকারি কর্মকর্তা- কর্মচারীদের দায়িত্ব পালন, সরকারি প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অনুসন্ধান ও তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের সাংবিধানিক ও পেশাগত দায়িত্ব। কিন্তু সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনা স্বাধীন সাংবাদিকতা এবং পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে ভীতি ও চাপ তৈরির আশঙ্কা সৃষ্টি করছে।

Manual8 Ad Code

তারা আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং জনস্বার্থে তথ্য প্রকাশের সুযোগ নিশ্চিত করা জরুরি। বিশেষ করে জনস্বাস্থ্য সেবার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশের সুযোগ বাধাগ্রস্ত হলে সাধারণ মানুষের জানার অধিকার ক্ষুণ্ন হবে।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের ভয়ভীতি, হয়রানি, চাপ কিংবা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে কি না, তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা প্রয়োজন।

সমাবেশ থেকে সাংবাদিক এহসানুল হকসহ সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ঘটনার স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।##

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews