বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ কুলাউড়া পৌরসভায় আইইউজিআইপি প্রকল্প বাস্তবায়নে কচ্ছপ গতি জনদূর্ভোগ চরমে বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষকের অবসর গ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠান নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ভাঙচুর ছাতকে পার্কিং করা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২ রৌমারীতে গরুর নিলামের ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ  বড়লেখায় ইউপি সদস্য সোনামের শপথ গ্রহণে নেই কোনো আইনি বাধা- আইনি লড়াইয়েই মেয়াদ পার! কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ

বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়

  • সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, বড়লেখা ::

বড়লেখায় ভ্রাম্যমাণ আদালত সোমবার বিকেলে অভিযান চালিয়ে নানা অনিয়মের দায়ে ২টি মাংসের দোকান ও ৫টি ফার্মেসী থেকে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

Manual3 Ad Code

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নীরা ও জেলা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক সালমা সিদ্দিকা।

Manual6 Ad Code

এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আমিনুল হক, স্যানিটারী ইন্সপেক্টর আফসার আলী ও থানার এসআই আবু সাইদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

জানা গেছে, লাইসেন্স ও মূল্য তালিকা না থাকা এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির দায়ে উপজেলার রতুলি বাজারের মাংস বিক্রেতা রইয়াছ আলী ও আব্দুল আজিজকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বিভিন্ন অনিয়মের দায়ে দাসেরবাজারের দি ওয়াহিদ ফার্মেসীকে ৪ হাজার টাকা, এসকে ফার্মেসীকে ৩ হাজার টাকা, শাহজালাল ফার্মেসীকে ৩ হাজার টাকা, জয়তারা আয়ুর্বেদীকে ২ হাজার টাকা ও শান্তি মেডিলকেলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

Manual5 Ad Code

সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা নানা অনিয়মের দায়ে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ১৮ হাজার টাকা জরিমানা আরোপের সত্যতা স্বীকার করে জানান, প্রশাসনের এধরণের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!