কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে ৫নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী  হচ্ছেন সাকের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল

কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে ৫নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী  হচ্ছেন সাকের

  • বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার আসন্ন নির্বাচনে ৫নং ওয়ার্ডকে মাদক ও সন্ত্রাসমুক্ত ওয়ার্ড গড়তে কাউন্সিলর প্রার্থী হচ্ছেন দারুল হিকমাহ একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক, তরুণ সমাজসেবক ও সংগঠক মো. আতিকুর রহমান সাকের।

Manual4 Ad Code

 

১০ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে কমলগঞ্জের আদমপুর রোডস্থ আলেপুর দারুল হিকমাহ একাডেমিতে আয়োজিত এক মতবিনিময় সভায় সুষ্ঠ, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ সময় কাউন্সিলর প্রার্থী আতিকুর রহমান এর চাচা মো. ইয়াছিন মিয়াসহ তার অনুসারীরা উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

কাউন্সিলর প্রার্থী আতিকুর রহমান সাকের জানান, ইতিমধ্যেই এলাকার তরুণ সমাজের ভালোবাসায় সিক্ত হয়ে গেছি। তাই এলাকার মানুষের অধিকার আদায়, তাদের সুখে-দু:খের সাথী হয়ে নিজেকে বিলিয়ে দিতে চাই।

এলাকার যুব সমাজকে মাদক মুক্ত করতে, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে তাদের অধিকতর মনোনিবেশ করতে এবং সমাজের অবকাঠামোগত সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতেই মূলত পৌরসভা নির্বাচনের প্রার্থীতা ঘোষণা করছি। তিনি আরও বলেন, বিগত করোনাকালীন সময়ে নি:স্বার্থভাবে এলাকার হতদরিদ্র মানুষের পাশে থাকায় তাদের ভালোবাসায় সিক্ত হয়েছি। তাই ভোটারদের এমন চাহিদার কারনেই আগামী ১৬ জানুয়ারী কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে ৫নং ওয়ার্ডে নিজে একজন কাউন্সিলর প্রার্থী।

Manual2 Ad Code

জানা যায়, কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২০ ডিসেম্বর, বাছাই ২২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর। এই পৌরসভায় ভোট হবে ব্যালেটে। #

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!