বাহরাইনে সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী বিএনপির ভার্চুয়াল আলোচনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
`দিল্লী না ঢাকা’ স্লোগানে মুখর রবিরবাজার মসজিদ চত্ত্বর কমলগঞ্জের ডবলছড়া সীমান্ত দিয়ে ৬ নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ হাজারো মুসল্লির ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখর শ্রীমঙ্গল নতুনবাজার জামে মসজিদ জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাবার অবস্থা আশঙ্কাজনক বড়লেখায় অসহায় আদিবাসিদের মাঝে ছাগল ও ঢেউটিন বিতরণ বিজিবির অভিযান: বড়লেখা সীমান্তে পিস্তল, চাপাতি ও বিস্ফোরক উদ্ধার বড়লেখায় দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ হাইস্কুল কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান বহুমুখী সমস্যা আর পৃষ্ঠপোষকতার অভাবে বিলীনের পথে আত্রাইয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প হত্যা মামলায় গ্রেফতার জামায়াত নেতা খিজিরের জামিন মঞ্জুর

বাহরাইনে সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী বিএনপির ভার্চুয়াল আলোচনা

  • রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, বিশেষ প্রতিনিধি ::

মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী দল বিএনপি ঐক্যপরিষদ বাহরাইনের ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী দল বিএনপি ঐক্যপরিষদ বাহরাইনের সভাপতি আব্দুল হাই রিপন এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জুয়েল ও সাংগঠনিক সম্পাদক হাসানুল হক চুন্নুর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

প্রধান বক্তার বক্তব্য দেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। বিশেষ অতিথির বক্তব্য দেন, বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, মজিবুর রহমান সারোয়ার, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক কারা নির্যাতিত নেতা জি কে গউছ, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি এম নাসের রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মালেক, সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমা, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান জুবেদ, সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদ সৌদি আরবের উপদেষ্ঠা জাকারিয়া আরেফিন ফয়সল, কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক সাইফুল আলম চৌধুরী, স্পেন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও স্পেন যুবদলের সাবেক সভাপতি রমিজ উদ্দিন, মাহবুব আলী স্মৃতি পরিষদ যুক্তরাজ্যে শাখার প্রতিষ্ঠাতা আহমেদ সাদিক, কাতার কেন্দ্রীয় বিএনপির সভাপতি এম এম নুর, ওমান কেন্দ্রীয় বিএনপির সভাপতি সৈয়দ হারুনুর রশীদ, কানাডা বিএনপির সিনিয়র সদস্য ক্যাপ্টেন মারুফ, আরব আমিরাত কেন্দ্রীয় বিএনপির সিনিয়র সদস্য এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, বাহরাইন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুমন শাকিল।

Manual7 Ad Code

সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী দল বিএনপি ঐক্য পরিষদ বাহরাইনের প্রধান উপদেষ্ঠা নিজাম উদ্দিন, উপদেষ্ঠা হাসান আহমেদ রানা, চিকন আহমেদ, উপদেষ্ঠা এবং প্রতিষ্ঠাতা আহবায়ক শফিকুল ইসলাম শফিক, উপদেষ্ঠা জামাল আহমেদ, মতিউর রহমান চুন্নু, আবু বক্কর, লুৎফুর রহমান, সহ-সভাপতি আনোয়ার হোসেন, আব্দুল করিম তালুকদার, আরিফুল হক, সৌদিআরব কেন্দ্রীয় যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ আবুল হোসেন, সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক লিমন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ রিঙ্কু, সহ-সাংগঠনিক মতিউর রহমান দেলোয়ার, অর্থ সম্পাদক রেজান আহমেদ তালুকদার, প্রচার সম্পাদক সাজেদ আহমেদ সাজ্জাদ, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, বাহরাইন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন আহমেদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান রাফি, ফেঞ্চুগঞ্জ কলেজ ছাত্রদলের আহবায়ক ওবায়দুর রহমান সজল, কুলাউড়া উপজেলা ছাত্রদল নেতা আবেদ আহমদ ও বাপ্পি খাঁন।

Manual8 Ad Code

এছাড়া আলোচনায় আরো অংশ নেন ইউরোপ, আমেরিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যর অসংখ্য নেতাকর্মী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ রিংকু। কেন্দ্রীয় নেতারা সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদ বাহরাইনের কার্যক্রমের অনেক ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতে সকল সাংগঠনিক ক্ষেত্রে সহযোগিতার হাত প্রসারিত করবেন বলে আশ্বাস দেন।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!