কুলাউড়া ন’মৌজা প্রিমিয়ারলীগের উদ্ভধনী ৯ জানুয়ারি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

কুলাউড়া ন’মৌজা প্রিমিয়ারলীগের উদ্ভধনী ৯ জানুয়ারি

  • শনিবার, ২ জানুয়ারী, ২০২১
কুলাউড়া : ন'মৌজা ক্রিকেট প্রিমিয়ার লীগ সফল করার লক্ষে মতবিনমিয় সভায় উপস্থিতিরা। ছবি :: আবুল হাসান

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের ন’মৌজা প্রিমিয়ারলীগ(এনপিএল) ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ এর উদ্বোধন আগামী ৯ জানুয়ারি শনিবার বিকেল ২ ঘটিকায় বাগজুর হারিকেন মাঠে অনুষ্ঠিত হবে।

Manual3 Ad Code

নয়টি দলের অংশগ্রহণে ও দুটি ভেন্যুতে টুর্নামেন্ট টি সাফল্যর দশম বারের মতো আয়োজন করতে যাচ্ছে ন’মৌজা ক্রিকেট ক্লাব।

Manual2 Ad Code

টুর্নামেন্টের নয়টি দলকে সার্বিক সহযোগীতায় এগিয়ে এসেছেন শরিফপুর ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষীত আসনের বর্তমান মহিলা সদস্যা মোছা. রাবেয়া বেগম। তিনি ন’মৌজা প্রিমিয়ারলীগের দশম আসরে প্রথম পুরুস্কার বিশ হাজার টাকা দেওয়ার আশ্বাস দেন।

২ জানুয়ারী শনিবার রাত৮ ঘটিকার সময় ন’মৌজা খেলোয়ার কল্যাণ সমিতি অফিসে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

Manual4 Ad Code

উক্ত আলোচনা সভায় ন’মৌজা ক্রিকেট ক্লাবের সভাপতি মো. সোলেমান মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলমগীর হোসেনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ১১নং শরিফপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বর্তমান সদস্যা মো. ইসমাইল আলী, তোয়াহিদুল হক তুহিন সাবেক সভাপতি ন’মৌজা ক্রিকেট ক্লাব, সমাজ সেবক নাজির আহমদ, ফখর উদ্দীন ফালাক, কাউছার আহমদ, আলাউদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews