পৌরসভা নির্বাচন : আচরণবিধি লঙ্ঘনে কমলগঞ্জে ১৪ হাজার টাকা জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

পৌরসভা নির্বাচন : আচরণবিধি লঙ্ঘনে কমলগঞ্জে ১৪ হাজার টাকা জরিমানা

  • মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

Manual7 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual8 Ad Code

আসন্ন পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ের ভ্রাম্যমান আদালত মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে ৩ মেয়র প্রার্থীর এজেন্টদের ১৩ হাজার টাকা ও এক কাউন্সিলর প্রার্থীর আত্মীয়কে ১ হাজারসহ মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার ০৫ জানুয়ারি বিকালে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পৃথক চারটি মামলায় তাদের জরিমানা করেন।

কমলগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচার প্রচারনায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচনী মাঠ পরিদর্শনকালে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অর্নব মালাকার পৃথক তিনটি মামলায় তিন মেয়র প্রার্থীকে জরিমানা করেন। এদের মধ্যে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জুয়েল আহমদ এর এক এজেন্টকে ৫ হাজার টাকা, আওয়ামীলীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী হেলাল মিয়া (জগ প্রতিক) এর এক এজেন্টকে ৫ হাজার টাকা, আওয়ামী লীগের অপর বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী (নারিকেল গাছ প্রতিক) আনোয়ার হোসেন এর এক এজেন্টকে ৩ হাজার টাকা জরিমানা করেন।

Manual5 Ad Code

অন্যদিকে কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাসরিন চৌধুরী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক কাউন্সিলর প্রার্থীর আত্মীয় সোহেল মিয়াকে ১ হাজার টাকা জরিমানা করেন।

Manual7 Ad Code

কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাসরিন চৌধুরী জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাদের জরিমানা করা হয়।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!