কুলাউড়ায় বিদ্যুৎ পেল ৩শতাধিক চা-শ্রমিক পরিবার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি

কুলাউড়ায় বিদ্যুৎ পেল ৩শতাধিক চা-শ্রমিক পরিবার

  • মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক ::

Manual2 Ad Code

কুলাউড়া উপজেলার চাতলাপুর চা-বাগানের শ্রমিক পরিবারগুলো দীর্ঘদিন থেকে বিদ্যুৎহীন ছিলো। বাগানের বাংলো ও স্টাপ কোয়ার্টারগুলো বিদ্যুতের আলোয় আলোকিত থাকলেও শ্রমিক ঘরগুলো কেরোসিনের কূপিতে আবছা আলোকিত হতো।

Manual3 Ad Code

অবশেষে তারাও বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে বেজায় খুশি। রোববার ১০ জানুয়ারি সন্ধ্যায় ওই বাগানের ৩৮৩টি চা-শ্রমিক পরিবারে বিদ্যুৎ সংযোগ প্রদান করে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিস।

Manual7 Ad Code

চাতলাপুর চা-বাগানের ব্যবস্থাপক মোহাম্মদ কামরুজ্জামান এর সভাপতিত্বে বিদ্যুৎতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম গোলাম ফারুক মীর, শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলী, শরীফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আইয়ুব আলী, সাধারণ সম্পাদক মখদ্দছ আলী, চা-বাগান পঞ্চায়েত সভাপতি সাধন বাউরী প্রমুখ।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম গোলাম ফারুক মীর জানান, চাতলাপুর চা-বাগানের মোট ৩৮৩টি চা-শ্রমিক পরিবারে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। এর বাইরে যে পরিবারগুলো রয়েছে সেগুলোতেও দ্রুত সংযোগ দেয়া হবে।

Manual7 Ad Code

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী জানান, চা-শ্রমিকদের ছেড়ে কোনোভাবেই এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নয়। এজন্য আমরা প্রতিটি বাগানে চা-শ্রমিকদের বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি। আশা করি অল্প কিছুদিনের মধ্যে পুরো উপজেলা শতভাগ বিদ্যুতের আওতায় চলে আসবে। যে কোন গোষ্টি বা গোত্রকে পেছনে ফেলে উন্নয়ন সম্ভব নয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!